আয়কর আইন ২০২৩ অনুযায়ী ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন জমার শেষ তারিখ প্রতি অর্থবছর শেষে ৩০শে নভেম্বর। জাতীয় রাজস্ববোর্ড এর বিশেষ আদেশবলে করবর্ষ ২০২৪-২০২৫ এর ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন জমার সময় বৃদ্ধি করে ৩১শে ডিসেম্বর, ২০২৪ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে কোম্পানি ব্যতিত সকল করদাতার ২০২৪-২০২৫ করবর্ষের জন্য করদিবস বা রিটার্ন জমার শেষ সময় ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখের পরিবর্তে ৩১ জানুয়ারী ২০২৫ তারিখ নির্ধারণ করিল।
