Service VDS Rate 2025-26

বাংলাদেশের অর্থনীতিতে ভ্যাট বা মূল্য সংযোজন কর একটি অবিচ্ছেদ্য অংশ। এই কর ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক হলো “উৎসে ভ্যাট কর্তন” (VDS – Value Added Tax Deduction at Source)। সরকারি রাজস্ব আহরণের পাশাপাশি অর্থনীতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২০২৫ সালের নতুন অর্থ বছরের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এস.আর.ও. নং-১৮২-আইন/২০২৫/৩১০-মূসক এর মাধ্যমে নতুন সেবার উপর নতুন উৎসে মূসক কর্তন হার বা VDS Rate 2025-2026 জারি করেছে। এই লেখায় ৪৪টি সেবার উপর বাধ্যতামূলক উৎসে মূসক কর্তন হার ২০২৫-২০২৬ এর তালিকা দেওয়া হলো।

Service VDS Rate 2025-2026

ক্রম নংসেবার কোডসেবার বিবরণমূসক উৎসে কর্তন হার
S০০১.১০ক) এসি হোটেল১৫%
S০০১.১০খ) নন এসি হোটেল১০%
S০০১.২০গ) রেঁস্তোরা (বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের তালিকাভুক্ত তিন তারকা বা তদুর্ধ মানের আবাসিক হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট, মদের বার সম্বলিত হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট এবং মদের বার আছে এমন রেস্টুরেন্ট ব্যতীত)৫%
S০০২.০০ডেকোরেটর্স ও ক্যাটারার্স১৫%
S০০৩.১০মোটর গাড়ীর গ্যারেজ ও ওয়ার্কশপ১০%
S০০৩.২০ডকইয়ার্ড১০%
S০০৪.০০নির্মাণ সংস্থা১০%
S০০৭.০০বিজ্ঞাপনী সংস্থা১৫%
S০০৮.১০ছাপাখানা১৫%
S০০৯.০০নিলামকারী সংস্থা১৫%
S০১০.১০ভূমি উন্নয়ন সংস্থা২%
১০S০১০.২০ভবন নির্মাণ সংস্থা
ক) ১ থেকে ১৬০০ বর্গফুট পর্যন্ত
খ) ১৬০১ বর্গফুট হইতে তদূর্ধ্ব
গ) পুনঃরেজিস্ট্রেশনের ক্ষেত্রে
২%
৪.৫%
২%
১১S০১৪.০০ইন্ডেটিং সংস্থা১৫%
১২S০১৫.১০ফ্রেইড ফরোয়াডার্স১৫%
১৩S০১৭.০০কম্যুনিটি সেন্টার১৫%
১৪S০২০.০০জরিপ সংস্থা১৫%
১৫S০২১.০০প্ল্যান্ট বা মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থা১৫%
১৬S০২৪.০০আসবাবপত্র বিপণন কেন্দ্র
ক) উৎপাদন পর্যায়ে (উৎপাদক কারখান হইতে সরাসরি ভোক্তার নিকট সরবরাহ করিলে মূসক ১৫%)
খ) বিপণন পর্যায়ে (শোরুম) (উৎপাদন পর্যায়ে ৭.৫% হারে মূসক পরিশোধের চালানপত্র থাকা সাপেক্ষে অন্যথায়, ১৫%)
৭.৫%
৭.৫%
১৭S০২৮.০০কুরিয়ার (Courier) ও এক্সপ্রেস মেইল সার্ভিস১৫%
১৮S০৩১.০০পনের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং এর কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা১৫%
১৯S০৩২.০০কনসালটেন্সি ফার্ম ও সুপারভাইজরি ফার্ম১৫%
২০S০৩৩.০০ইজারাদার১৫%
২১S০৩৪.০০অডিট এন্ড একাউন্টিং ফার্ম১৫%
২২S০৩৭.০০যোগানদান (Procurement Provider)১০%
২৩S০৪০.০০সিকিউরিটি সার্ভিস১৫%
২৪S০৪৩.০০টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী১৫%
২৫S০৪৫.০০আইন পরামর্শক১৫%
২৬S০৪৮.০০পরিবহন ঠিকাদার
ক) পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের ক্ষেত্রে
খ) অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রে
৫%
১৫%
২৭S০৪৯.০০যানবাহন ভাড়া প্রদানকারী১৫%
২৮S০৫০.১০আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডেকোরেটর১৫%
২৯S০৫০.২০গ্রাফিক ডিজাইনার১৫%
৩০S০৫১.০০ইজ্ঞিনিয়ারিং ফার্ম১৫%
৩১S০৫২.০০শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী১৫%
৩২S০৫৩.০০বোর্ড সভায় যোগাদানকারী১৫%
৩৩S০৫৪.০০উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী১৫%
৩৪S০৫৮.০০চার্টাড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী১৫%
৩৫S০৬০.০০নিলামকৃত পণ্যের ক্রেতা১৫%
৩৬S০৬৫.০০ভবন, মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা১৫%
৩৭S০৬৬.০০লটারির টিকিট বিক্রয়কারী১৫%
৩৮S০৬৭.০০ইমেগ্রেশন উপদেষ্টা১৫%
৩৯S০৭১.০০অনুষ্ঠান আয়োজক১৫%
৪০S০৭২.০০মানব সম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান১৫%
৪১S০৯৯.১০তথ্য-প্রযুক্তি নির্ভর সেবা (Information Technology Enabled Services)৫%
৪২S০৯৯.২০অন্যান্য বিবিধ সেবা১৫%
৪৩S০৯৯.৩০স্পন্সরশীপ সেবা (Sponsorship Services)১৫%
৪৪S০৯৯.৫০ক্রেডিট রেটিং এজেন্সি১৫%

“স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী” সেবার ক্ষেত্রে ভাড়া গ্রহণকারী কর্তৃক ভাড়ার উপর ১৫ (পনেরো) শতাংশ হারে সমুদয় মূসক ‍আদায় করতে হবে।

Download Service VDS Rate 2025-26 PDF

সেবা উৎসে ভ্যাট কর্তন হার ২০২৫-২৬ pdf ফাইল ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

শেষকথা

উৎসে মূসক কর্তন হার সরকার বিভিন্ন পরিপ্রেক্ষিতে পরিবর্তন করে থাকে। তাই আপনার ব্যবসায় বা প্রতিষ্ঠান পরিচালনার জন্য অবশ্যই সর্বশেষ ঘোষিত উৎসে মূসক কর্তন হার জানা প্রয়োজন। আমাদের এই ওয়েবসাইটে আমরা চেষ্টা করি প্রতিনিয়ম ভ্যাট সম্পর্কিত তথ্য হালনাগাদ করতে। তাই এই ওয়েবসাইটটি আপনি বুকমার্ক করে রাখতে পারেন।

About The Author

Leave a Reply