যেসকল কোম্পানির করদিবস ১৫ই জানুয়ারী, সেকল কোম্পানি ২০২৪-২০২৫ করবর্ষ এর করদিবস ১৫ই জানুয়ারী ২০২৫ তারিখের পরিবর্তে ১৫ই ফেব্রুয়ারী ২০২৫ তারিখ নির্ধারণ করিল। জাতীয় রাজস্ববোর্ডের বিশেষ আদেশের মাধ্যমেই কোম্পানির আয়কর রিটার্ন জমার নতুন এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এনবিআরের উক্ত বিশেষ আদেশটির পিডিএফ ফাইল এই লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
যেসকল কোম্পানি এখনও তাদের আয়কর রিটার্ন প্রস্তুত করতে সক্ষম হননি। তারা নতুন বর্ধিত সময়ের মধ্যে অবশ্যই আয়কর রিটার্ন প্রস্তুত করা স্ব স্ব সার্কেলে জমা প্রদান করিবেন। নতুবা অতিরিক্ত জরিমানা বা আইনগত জটিলতার সম্মুখীন হবেন।
