সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা বৃদ্ধির প্রদক্ষেপ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন ও কল্যাণমূলক সেবার মান বাড়াতে সরকার নতুন কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের একটি বৈঠকে এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে পেনশনারদের জীবন আরও সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।

শতভাগ পেনশন সমর্পণকারীদের জন্য সুখবর

যারা শতভাগ পেনশন সমর্পণ করেছেন, তাদের জন্য এটি একটি বড় সুখবর। বর্তমানে, পেনশন পুনঃস্থাপনের জন্য ১৫ বছর অপেক্ষা করতে হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, এই অপেক্ষার সময়সীমা কমিয়ে ১০ বছরে আনার সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাবটি অনুমোদনের জন্য অর্থ বিভাগ জাতীয় বেতন কমিশনে পাঠাবে। এর ফলে অনেক পেনশনার দ্রুত তাদের পেনশন ফিরে পাবেন।

দ্বিতীয় বিয়েতেও মিলবে পারিবারিক পেনশন

পারিবারিক পেনশনের নিয়ম অনুযায়ী, কোনো পেনশনভোগী মারা গেলে তার প্রথম স্ত্রী বা স্বামী আজীবন পেনশন পান। কিন্তু অনেক ক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করলে পারিবারিক পেনশন নিয়ে জটিলতা দেখা দেয়। নতুন প্রস্তাবে বলা হয়েছে, যদি কোনো পেনশনভোগী মৃত্যুর আগে দ্বিতীয় বিয়ে করেন, তবে তার দ্বিতীয় স্ত্রী বা স্বামীকেও পারিবারিক পেনশন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। এই পদক্ষেপটি দ্বিতীয় বিয়ে করা পেনশনারদের জন্য একটি বড় স্বস্তি নিয়ে আসবে।

পেনশনারদের জন্য আরও কিছু কল্যাণমূলক সুবিধা প্রস্তাব

পেনশনারদের জন্য আরও কিছু সুবিধা প্রস্তাব যুক্ত করা হয়েছে:

  • চিকিৎসা সহায়তা: জটিল রোগে আক্রান্ত অবসরপ্রাপ্তদের চিকিৎসার জন্য সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড সহায়তা দেবে।
  • প্রবাসীদের জন্য সুবিধা: বিদেশে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পেনশন-সংক্রান্ত কাগজপত্র ও স্বাক্ষরদানের প্রক্রিয়া সহজ করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।
  • উৎসব ভাতা বৃদ্ধি: শতভাগ পেনশন সমর্পণকারীদের উৎসব ভাতা বাড়ানো হবে এবং পেনশন পুনঃস্থাপনের পর পূর্ণ ভাতার সুবিধা যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আগে সময় সময় পেনশন-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হলেও এখন বিদ্যমান সমস্যাগুলো সমাধানে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন পদক্ষেপগুলো পেনশনারদের জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

About The Author

Leave a Reply