দেশের সরকারি কর্মচারীদের জন্য একটি ন্যায়সঙ্গত ও কার্যকর বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’ (National Pay Commission 2025) জনসাধারনের কাছ থেকে অনলাইনে মতামত ও পরামর্শ গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ একান্ত কাম্য।
কিভাবে মতামত জানাতে পারবেন?
কমিশনের অতিরিক্ত সচিব ও সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই মতামত সংগ্রহের সুবিধার্থে মোট চারটি আলাদা প্রশ্নমালা তৈরি করা হয়েছে। এই প্রশ্নমালাগুলো নির্দিষ্ট অংশীজনদের জন্য তৈরি করা হয়েছে:
১. কর্মচারীদের জন্য: সরকারি কর্মচারীরা তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা জানাতে পারবেন।
২. সাধারণ জনগণের জন্য: দেশের সাধারণ নাগরিক হিসেবে বেতন কাঠামো নিয়ে আপনার ভাবনা ও পরামর্শ জানাতে পারবেন।
৩. প্রতিষ্ঠানসমূহের জন্য: বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তাদের মতামত দিতে পারবে।
৪. সমিতি বা সংঘসমূহের জন্য: কর্মচারী সমিতি, বিভিন্ন পেশাজীবী সংঘ বা সংগঠন তাদের সম্মিলিত সুপারিশ জানাতে পারবে।
এই চারটি নির্দিষ্ট ক্যাটাগরির সাথে সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই পরামর্শ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
প্রশ্নমালা কোথায় পাবেন এবং কবে জমা দিতে হবে?
আগ্রহী কর্মচারী, সাধারণ জনগণ, প্রতিষ্ঠান বা সংঘসমূহ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট– বা pay commission 2025 gov bd -এ এই চারটি প্রশ্নমালাই পাবেন। আপনার মতামত জানাতে ভিজিট করুন https://opinionsurvey.paycommission2025.gov.bd/
আগামী ১৫ই অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট প্রশ্নমালাটি অনলাইনে পূরণ করে জমা দিতে হবে।
যদি কোনো সমিতি বা সংঘ কমিশনের সাথে সরাসরি সাক্ষাৎ করতে আগ্রহী হন, তবে তাদের জন্য নির্ধারিত প্রশ্নমালাটি পূরণের সময় অবশ্যই এই আগ্রহের বিষয়টি উল্লেখ করতে হবে।
শেষকথা
জাতীয় বেতন কমিশন ২০২৫ এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে। একটি স্বচ্ছ, ন্যায়সংগত এবং সকলের জন্য কল্যাণকর বেতন কাঠামো প্রণয়নে আপনার মূল্যবান মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়সীমার মধ্যে অংশগ্রহণ করে এই জাতীয় উদ্যোগে অবদান রাখুন!
