বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকলে বছরে একবার আবগারি শুল্ক (Excise Duty) দিতে হয়। অর্থাৎ, আপনার অ্যাকাউন্টের সর্বোচ্চ ব্যালেন্স অনুযায়ী ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে এই শুল্ক কেটে নেয় এবং সরকারকে জমা দেয়। ২০২৫-২৬ অর্থবছরে আবগারি শুল্কের নিয়মে কিছু পরিবর্তন এসেছে। আজকে জানুন সর্বশেষ আপডেট।
আবগারি শুল্ক কখন দিতে হয়?
বছরের যেকোনো সময় অ্যাকাউন্টের মোট ব্যালেন্স (ডেবিট বা ক্রেডিট) যদি আবগারি শুল্কের নির্ধারিত ব্যালেন্স অতিক্রম করে, তাহলে উক্ত অ্যাকাউন্ট থেকে ব্যাংক ডিসেম্বর মাসের শেষে বা যখন উক্ত অ্যাকাউন্ট বন্ধ করা হয় তখন আবগারি শুল্কের নির্ধারিত হারে ব্যাংক একাউন্ট থেকে এই টাকা কেটে নেয় এবং সরকারি কোষাগারে জমা দেয়।
২০২৫-২৬ অর্থবছরের নতুন আবগারি শুল্ক চার্ট
আবগারি শুল্ক প্রজ্ঞাপন SRO No-159-Ain/2025/287-Excise এ শুধুমাত্র পূর্বের সর্বনিম্ন আবগারি শুল্কের স্লাবটি পরিবর্তন করা হয়েছে। পূর্বে কার ব্যাংক অ্যাকাউন্টে ১লক্ষ টাকা মোট ব্যালেন্স অতিক্রম করলেই তাকে আবগারি শুল্ক দিতে হতো, যা বর্তমানে পরিবর্তন করে ব্যাংক ব্যালেন্স ৩লক্ষ টাকা পর্যন্ত আবগারি শুল্কমুক্ত করা হয়েছে।
| সর্বোচ্চ ব্যালেন্স (BDT) | আবগারি শুল্ক (BDT) |
|---|---|
| ৩,০০,০০০ টাকা পর্যন্ত | ০ |
| ৩,০০,০০১ – ৫,০০,০০০ টাকা | ১৫০ টাকা |
| ৫,০০,০০১ – ১০,০০,০০০ টাকা | ৫০০ টাকা |
| ১০,০০,০০১ – ৫০,০০,০০০ টাকা | ৩,০০০ টাকা |
| ৫০,০০,০০১ – ১,০০,০০,০০০ টাকা | ৫,০০০ টাকা |
| ১,০০,০০,০০১ – ২,০০,০০,০০০ টাকা | ১০,০০০ টাকা |
| ২,০০,০০,০০১ – ৫,০০,০০,০০০ টাকা | ২০,০০০ টাকা |
| ৫,০০,০০,০০১ টাকার বেশি | ৫০,০০০ টাকা |
সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQs)
ব্যাংকে বছরের কোন সময়ে মোট ব্যালেন্স ৩ লাখ টাকার বেশি হলে আবগারি শুল্ক কাটবে।
হ্যা, প্রত্যেকটি ব্যাংক অ্যাকউন্টে যদি বছরের কোন সময়ে মোট ব্যালেন্স আবগারি শুল্কের স্লাবে পড়ে তাহলে উক্ত হার অনুযায়ী আবগারি শুল্ক কাটবে।
হ্যাঁ, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টেও আবগারি শুল্ক প্রযোজ্য।
ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকউন্ট থেকে আবগারি শুল্কের টাকা কেটে সরকারকে জমা দেয়।
শেষ কথা
ব্যাংক অ্যাকাউন্টে বছরের যেকোন সময়ে মোট ব্যালেন্স ৩লক্ষ টাকা অতিক্রম করলে আবগারি শুল্ক দিতে হয়। তাই আপনি যখন ব্যাংকে লেনদেন করবেন, তখন যদি সম্ভব হয় তাহলে আবগারি শুল্কের পরিমাণটা খেয়াল করে লেনদেন করতে পারেন তাহলে কিছুটা অর্থ সাশ্রয় করা সম্ভব।
