মেট্রোরেলের টিকিটের ভ্যাট অব্যাহতি আরও এক বছর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মেট্রোরেলের টিকিটের উপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ এক বছর বাড়িয়েছে। অর্থাৎ, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেট্রোরেল যাত্রীরা ভ্যাট মুক্তভাবে ভ্রমণ করতে পারবেন।

এই সিদ্ধান্তের ফলে মেট্রোরেল পরিষেবা আরও সাশ্রয়ী হয়েছে এবং জনগণের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। মেট্রোরেল বাংলাদেশের একটি আধুনিক ও জনপ্রিয় গণপরিবহন ব্যবস্থা হিসেবে পরিচিত। এই সিদ্ধান্তের ফলে যানজট কমাতে এবং পরিবেশ দূষণ কমাতেও সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ আদেশ নং ১/মূসক/২০২৫ বলা হয়েছে যে মেট্রোরেল বাংলাদেশে একটি আধুনিক এবং গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা হিসাবে বিবেচিত হয়। যানজট হ্রাস এবং জনগণের চলাচল সহজতর করার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১২৬ ধারার উপধারা (৩) এর আওতায় এ ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে ও ২০২৫ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে ২০২৩ সালের মে মাসে এনবিআর ২০২৪ সালের জুন পর্যন্ত মেট্রোরেলের টিকিটের উপর ভ্যাট মওকুফ করেছিল। পরে এই সুবিধা অব্যাহত রাখা হয়। জনগণের দাবি এবং মেট্রোরেলের জনপ্রিয়তার কারণে এবার আরও এক বছরের জন্য ভ্যাট অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

About The Author

Leave a Reply