ঘরে বসেই সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র নিন

সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটি জনপ্রিয় এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যম। কিন্তু অনেক সময় এই সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র পেতে হলে সশরীরে ইস্যুকারী অফিসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। তবে এখন আর এই ভোগান্তি নেই। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় সঞ্চয় অধিদপ্তর একটি নতুন অনলাইন সেবা চালু করেছে, যার মাধ্যমে সঞ্চয়পত্রের সকল গ্রাহক ঘরে বসেই তাদের যাবতীয় তথ্য দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। এই লেখায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো

কিভাবে ঘরে বসে সঞ্চয়পত্র প্রত্যয়নপত্র ডাউনলোড করবেন?

অনলাইনে সঞ্চয়পত্র প্রত্যয়নপত্র ডাউনলোডের জন্য প্রথমে আপনাকে যেতে হবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর অনলাইন পোর্টাল https://nsd.finance.gov.bd/selfreport এ। এখানে আপনি নিজের কিছু তথ্য দিয়ে ঘরে বসেই সঞ্চয়পত্রের সকল তথ্য দেখতে পারবেন। প্রয়োজনে ডাউনলোড করে সংগ্রহ এবং প্রিন্টও করতে পারবেন। প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত এই ঠিকানায় লগইন করা যাবে। কিভাবে সঞ্চয়পত্রের সকল তথ্য দেখতে পাবেন ও প্রত্যয়নপত্র ডাউনলোড করবেন তার ধাপসমূহ নিচে আলোচনা করা হলো:

ধাপ-১: প্রয়োজনীয় তথ্য:

এই পোর্টালে লগইন করার জন্য আপনার কাছে নিম্নলিখিত তথ্যগুলো থাকতে হবে:

  • আপনার ১০ অথবা ১৭ ডিজিটের জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর। যদি আপনার NID ১৩ ডিজিটের হয়, তাহলে নম্বরের আগে আপনার জন্ম সাল (যেমন: ১৯০২) যোগ করে ১৭ ডিজিট করে নিতে হবে।
  • আপনার জন্ম তারিখ
  • সঞ্চয়পত্র কেনার সময় আপনি যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন, সেটি।

ধাপ-২: লগইন প্রক্রিয়া

ঘরে বসেই সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র নিন
  • প্রথমে উপরে দেওয়া লিংকে প্রবেশ করুন।
  • ওয়েবসাইটে আপনি কয়েকটি ফাঁকা ঘর দেখতে পাবেন। সেখানে আপনার NID নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর সঠিকভাবে পূরণ করুন।
  • এরপর একটি ক্যাপচা কোড থাকবে। ছবিতে দেখানো অক্ষর ও সংখ্যাগুলো নির্ভুলভাবে ক্যাপচা কোডের ঘরে লিখুন।
  • সবকিছু ঠিকঠাকভাবে পূরণ করার পর ‘Sign In’ বাটনে ক্লিক করুন।

ধাপ-৩: ওটিপি যাচাইকরণ

  • ‘Sign In’ করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) পাঠানো হবে।
  • ওয়েবসাইটের নির্ধারিত স্থানে এই ওটিপি কোডটি বসিয়ে ‘Validate’ বাটনে ক্লিক করুন।
ঘরে বসেই সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র নিন

এই ধাপগুলো সম্পন্ন করার পর অর্থবছর (Financial Year) সিলেক্ট করতে হবে। বাম পাশে থাকা প্রত্যয়ন পত্র (Certificate) অপশন সিলেক্ট করে Run Report-এ ক্লিক করলে সার্টিফিকেট প্রদর্শিত হবে। প্রয়োজনে সঞ্চয়পত্র প্রত্যয়নপত্র (Certificate) ডাউনলোডপ্রিন্টও করে নিতে পারবেন।

About The Author

Leave a Reply