Income Tax SRO হল বাংলাদেশ সরকার কর্তৃক জারি করা একটি বিশেষ আদেশ (Statutory Regulatory Order), যা আয়কর সংক্রান্ত নিয়ম-কানুন এবং প্রক্রিয়াগুলোকে আপডেট এবং সংশোধন করে। এই আদেশটি মূলত করদাতাদের জন্য নতুন নির্দেশিকা এবং সুযোগ-সুবিধা নিয়ে আসে, যা আয়কর প্রদানের প্রক্রিয়াকে আরও সহজ এবং স্বচ্ছ করে তোলে। আয়কর আইন ২০২৩ এর ধারা ৭৬ এর উপধারা ১ প্রদত্ত ক্ষমতাবলে Income Tax SRO প্রকাশিত হয়। এই লেখায় শুধুমাত্র ২০২৫ সালে প্রকাশিত আয়কর এসআরও Income Tax SRO 2025 সমূহ সংকলন করা হয়েছে।
Income Tax SRO 2025
| এসআরও নং | তারিখ | বিষয় |
|---|---|---|
| এস.আর.ও. নং-৩৬২-আইন/আয়কর-১৭/২০২৫ | ১১.০৯.২০২৫ | উৎসে কর বিধিমালা, ২০২৪ সংশোধন করে সম্পত্তি হস্তান্তরের সকল শ্রেণীর এলাকা পরিবর্তন |
| এস.আর.ও. নং-৩৬১-আইন/আয়কর-১৬/২০২৫ | ১১.০৯.২০২৫ | সয়াবিন তেল ও অপরিশোধিত তেল আমদানিতে উৎসে কর ১% নির্ধারণ |
| এস. আর. ও. নং-৩১৭-আইন/আয়কর-১৫/২০২৫ | ১৭.০৭.২০২৫ | কতিপয় আমদানিকৃত পণ্য মূল্যের উপর উৎসে কর সংগ্রহের হার ০% করা হইলো |
| এস. আর. ও. নং ২৬৯-আইন/আয়কর-১৪/২০২৫ | ২৪.০৬.২০২৫ | উৎসে কর বিধিমালা ২০২৪ এর অধিকতর সংশোধন |
| এস.আর.ও. নং ২৬৮-আইন/আয়কর-১৩/২০২৫ | ২৪.০৬.২০২৫ | এস.আর.ও. নং ১৫৬-আইন/আয়কর-৩১/২০২৪ ও এস.আর.ও. নং ১৫৪-আইন/আয়কর-৯/২০২৫ প্রজ্ঞাপন বাতিল |
| S.R.O No 157-Ain/Aykor-12/2025 | ২৬.০৫.২০২৫ | উৎসে কর বিধিমালা ২০২৪ এর অধিকতর সংশোধন |
| S.R.O No 156-Ain/Aykor-11/2025 | ২৬.০৫.২০২৫ | Amendment of SRO No-167-Ain/Aykor/2021 |
| S.R.O No 155-Ain/Aykor-10/2025 | ২৬.০৫.২০২৫ | Amendment of SRO No-243-Ain/Aykor-37/2024 |
| S.R.O No 154-Ain/Aykor-9/2025 | ২৬.০৫.২০২৫ | Amendment of SRO No-158-Ain/Aykor/2014 |
| S.R.O No 153-Ain/Aykor-8/2025 | ২৬.০৫.২০২৫ | Amendment of SRO No-245-Ain/Aykor-39/2024 |
| S.R.O No 152-Ain/Aykor-7/2025 | ২৬.০৫.২০২৫ | Amendment of SRO No-244-Ain/Aykor-38/2024 |
| এস. আর. ও. নং ১৫১-আইন/আয়কর-০৬/২০২৫ | ২৬.০৫.২০২৫ | Cancellation of SROs |
| এস. আর. ও. নং ১৫০-আইন/আয়কর-০৫/২০২৫ | ২৬.০৫.২০২৫ | কররেয়াত যোগ্য অনুদান খাতসমূহ |
| এস. আর. ও. নং ৮২-আইন/আয়কর-০৪/২০২৫ | ১২.০৩.২০২৫ | তাজা বা শুকনা কমলা লেবু, আঙুর, আপেল ও নাশপতির আমদানির উপর উৎসে কর হার হ্রাস |
| এস.আর.ও. নং ৭১-আইন/আয়কর-০৩/২০২৫ | ০২.০৩.২০২৫ | ক্যান্সার নিরোধক ঔষধ প্রস্তুতে আমদানিকৃত পণ্যের উপর আরোপণীয় উৎসে কর ৫% থেকে কমিয়ে ২% নির্ধারণ করা হয়েছে |
| এস.আর.ও. নং ৫৩-আইন/আয়কর-২/২০২৫ | ১০.০২.২০২৫ | এস.আর.ও নং ৮৭-আইন/২০১৬ ও এস.আর.ও নং ১৯১-আইন/আয়কর/২০২৩ প্রজ্ঞাপন বাতিল |
| এস. আর. ও. নং ৪৮-আইন/আয়কর-০১/২০২৫ | ০৫.০২.২০২৫ | সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বিদেশী চিকিৎসকদের অনুকুলে কর অব্যাহতি প্রদান |
| এস. আর. ও. নং ১২-আইন/আয়কর-৬২/২০২৫ | ০৭.০১.২০২৫ | রেফ্রিজারেটর, ফ্রিজার সহ যন্ত্রাংশ শিল্পের উপর আয়কর হার হ্রাস করিয়া ২০% নির্ধারণ |
