Google Pay Account কিভাবে খুলবেন?

Google Pay সম্পর্কে ইতিমধ্যে আশাকরি আপনাদের একটি ধারণা হয়েছে। বর্তমানে শুধুমাত্র সিটি ব্যাংকের ভিসা ও মাস্টার কার্ড Google Wallet এ সংযুক্ত করে Google Pay এর মাধ্যমে POS মেশিনে সহজেই পেমেন্ট করতে পারবেন। গুগল পে যেহেতু সারাবিশ্বে জনপ্রিয়ে পেমেন্ট মাধ্যমে তাই আশাকরা যায় বাংলাদেশেও অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠবে এবং অন্যান্য ব্যাংকসমূহও গুগল পে সেবার সাথে সংযুক্ত হবে। এছাড়াও গুগল পে এর আরও অন্যান্য যে সেবাসমূহ আছ সেইগুলোও পাওয়া যাবে।

এই লেখায় Google Pay Account কিভাবে খুলবেন ও Google Pay কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করা যায় এই লেখাটি অনুসরণ করে আপনি সহজেই Google Pay একাউন্ট খুলতে ও ব্যবহার করতে পারবেন।

Google Pay Account কিভাবে খুলবেন

Google Pay ব্যবহার শুরু করা অত্যন্ত সহজ। আপনার কেবল একটি NFC সাপোর্টেড অ্যান্ড্রয়েড ফোন এবং একটি সচল ব্যাংক কার্ড থাকলেই চলবে। (বর্তমানে শুধুমাত্র সিটি ব্যাংকের ভিসা ও মাস্টার কার্ড Google Wallet এ সংযুক্ত করা যাচ্ছে। তবে যে কার্ডই হোক না কেন Google Wallet এ কার্ড যুক্ত করার প্রসেস প্রায় একই)

Google Wallet অ্যাপ ইনস্টল করুন: আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি Google Wallet অ্যাপটি ইনস্টল করা না থাকে, তাহলে গুগল প্লে স্টোর থেকে এটি বিনামূল্যে ডাউনলোড ও ইনস্টল করুন।

কার্ড যোগ করুন: অ্যাপটি খুলুন এবং “Add to Wallet” অপশনে ট্যাপ করুন। এরপর “Payment card” নির্বাচন করুন। আপনার ডেবিট/ক্রেডিট কার্ডের বিবরণ স্ক্যান করার জন্য ক্যামেরা ব্যবহার করুন অথবা ম্যানুয়ালি কার্ডের নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং CVV/CVC কোড প্রবেশ করান। তারপর “Save & Continue” বাটনে ক্লিক করুন।

Google Wallet Add to Payment Card

টার্মস এন্ড কন্ডিশন সম্মতি দিন: তারপরে Check Card Eligibility অপশন আসবে। এবং আপনার কার্ডটি Google Wallet যুক্ত করার যোগ্যতা থাকলে গুগলের টার্মসগুলো স্ক্রিনে দেখাবে। আপনি নিচের দিকে “More” এ ক্লিক করে ”Accept” বাটন চাপুন।

Google Wallet Issuer Terms Accept

কার্ড সক্রিয় করুন: কার্ডের বিবরণ প্রবেশ করানোর পর, ব্যাংক আপনাকে একটি Verification Code পাঠাবে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে। ব্যাংকের নির্দেশাবলী অনুসরণ করে এই Verification Code প্রবেশ করিয়ে ”Submit” বাটনে ক্লিক করে আপনার কার্ড সক্রিয়করণ নিশ্চিত করুন।

Google Wallet Card Verification

একাধিক কার্ড সংযুক্ত করণ: আপনি চাইলে একাধিক কার্ড Google Wallet যুক্ত করতে পারবেন। সেক্ষেত্রে উপর দেখানো ধাপসমূহ অনুসরণ করুন।

ডিফল্ট কার্ড সেট: আপনার Google Wallet-এর সকল কন্টাক্টলেস পেমেন্ট ডিফল্ট হিসেবে সেট করা কার্ড থেকে হবে। Google Wallet অ্যাপ খুলুন > যে কার্ডটি ডিফল্ট করতে চান সেটিতে ট্যাপ করুন > “Details” বা থ্রি-ডট মেনু (⋮) তে ট্যাপ করুন > “Set as default for tap to pay” নির্বাচন করুন।

Google Pay কিভাবে ব্যবহার করবেন?

Google Pay ব্যবহার করা খুবই সহজ। আপনার Google Wallet এ কার্ড সংযুক্ত থাকলে, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি NFC (Near Field Communication) হলে আপনি খুব সহজেই Google Pay ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

পেমেন্টের পদ্ধতি: দোকানে Google Wallet ব্যবহার করে পেমেন্ট করা অত্যন্ত সহজ:

১. আপনার ফোন আনলক করুন।

২. আপনার ফোনটি POS মেশিনের উপরে ধরুন।

৩. একটি নিশ্চিতকরণ চেকমার্ক বা ভাইব্রেশনের জন্য অপেক্ষা করুন। লেনদেন সম্পন্ন! আপনি যেকোনো স্থানে যেখানে কন্টাক্টলেস বা Google Pay প্রতীক এবং NFC Wallet লেনদেন সমর্থন করে এমন POS মেশিন দেখতে পান, সেখানেই ট্যাপ করে পেমেন্ট করতে পারবেন।

Frequently Asked Questions

Google Wallet এ কার্ড যুক্ত করা কি নিরাপদ?

হ্যাঁ। Google Wallet টোকেনাইজেশন ব্যবহার করে, যার অর্থ আপনার আসল কার্ড নম্বর বিক্রেতার সাথে কখনো শেয়ার করা হয় না।

Google Pay এর মাধ্যমে পেমেন্ট করার জন্য ফোন আনলক করা কি প্রয়োজন?

হ্যাঁ, নিরাপত্তার কারণে পেমেন্ট করার আগে ফোনটিকে স্ক্রিন লক (PIN, ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন) ব্যবহার করে আনলক করতে হবে।

Google Pay ব্যবহার করে পেমেন্ট করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন আছে কি?

না, দোকানে পেমেন্ট করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।

Google Pay লেনদেনের জন্য আমার কি PIN প্রবেশ করাতে হবে?

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, BDT ৫,০০০ (পাঁচ হাজার টাকা) এর বেশি NFC লেনদেনের ক্ষেত্রে POS টার্মিনালে PIN প্রবেশ করানো প্রয়োজন হবে।

Google Pay ব্যবহার করে কি QR-এর মাধ্যমে লেনদেন করা যাবে?

না। আপনি বাংলাদেশে QR-কোড পেমেন্টের জন্য Google Wallet (বা Google Pay) ব্যবহার করতে পারবেন না।

আমি কি অনলাইন বা ইন-অ্যাপ কেনাকাটার জন্য Google Pay ব্যবহার করতে পারি?

বর্তমানে, Google Wallet-এ যোগ করা সিটি ব্যাংক ভিসা এবং মাস্টারকার্ড শুধুমাত্র ইন-স্টোর (POS) কন্টাক্টলেস পেমেন্টের জন্য ব্যবহার করা যাবে। অনলাইন এবং ইন-অ্যাপ ব্যবহারের সমর্থন ভবিষ্যতে চালু হলে তা জানানো হবে।

Google Pay ব্যবহার করার জন্য কি কোনো চার্জ আছে?

না Google Pay ব্যবহার করে পেমেন্ট করার জন্য কোন চার্জ দিতে হবে না।

Google Wallet ইন্সটলকৃত মোবাইল হারিয়ে গেলে কি করবো?

Google Wallet এ যে ব্যাংকের কার্ড যুক্ত করা আছে সেই ব্যাংকে ফোন দিয়ে আপনার কার্ডটি ব্লক করে রাখুন।

শেষকথা

Google Wallet এ কিভাবে কার্ড সংযুক্ত করবেন এবং এর মাধ্যমে কিভাবে আপনার Google Pay কন্ট্যাক্টলেস পেমেন্ট সম্পন্ন করবেন সেই বিষয়ে এই লেখায় বিস্তারিত ধাপসমূহ বর্ণনা করেছি। এই ধাপগুলো অনুসরণ করলে আপনার Google Pay এর মাধ্যমে পেমেন্ট এর অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এরপরও গুগল পে বা এইধরনের সেবা সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আমরা আপনার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করবো।

About The Author

Leave a Reply