সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানতের উপর কর কর্তন হার

ভবিষ্যত সুরক্ষার জন্য অনেকেই সঞ্চয়ী আমানত (DPS) এবং স্থায়ী আমানত (FDR) করেন। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এই আমানতগুলো করা যায়। এই আমানতগুলো থেকে যে সুদ বা মুনাফা পাওয়া যায়, তার উপর সরকার কর নির্ধারণ করে। এই করকে উৎসে আয়কর বলা হয়। আয়কর আইন অনুযায়ী, সঞ্চয়ী ও স্থায়ী আমানত থেকে পাওয়া সুদ বা মুনাফার উপর নির্দিষ্ট হারে কর কেটে নেওয়া হয়। নিচের সারণীতে আমরা সঞ্চয়ী আমানত (DPS) ও স্থায়ী আমানত (FDR) এর মুনাফা বা সুদের বিপরীতে কর কর্তন হার সম্পর্কে জানবো।

সঞ্চয়ী আমানত (DPS) ও স্থায়ী আমানত (FDR) কর কর্তন হার

আপনি যদি কোনো ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি বা অনুরূপ প্রতিষ্ঠান থেকে সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত বা অন্য কোনো ধরনের আমানত করেন এবং সেখান থেকে সুদ বা মুনাফা পান, তাহলে সেই সুদ বা মুনাফার উপর থেকে সরকার নির্দিষ্ট হারে কর কেটে নেবে। এই কর কেটে নেওয়ার দায়িত্ব আপনার ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির। নিচের সারণীতে উক্ত সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমনতে উৎসে করকর্তন হার উল্লেখ করা হলো

ক্রমিক নংপ্রাপকের ধরণকর কর্তন হার
কোম্পানির ক্ষেত্রে২০%
কোম্পানি ব্যতীত অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে১০%
সরকারি বিশ্ববিদ্যালয়
মান্থলি পে অর্ডারভূক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান
চার্টার্ড অ্যাকাউন্টেন্ট
কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট
চার্টার্ড সেক্রেটারীজ ইনস্টিটিউটের ক্ষেত্রে
১০%
স্বীকৃত ভবিষ্য তহবিল
অনুমোদিত আনুতোষিক তহবিল
অনুমোদিত বার্ধক্য তহবিল ও পেনশন তহবিলের ক্ষেত্রে
১০%

যাদের ক্ষেত্রে DPS এবং FDR হতে কর কর্তন হবে না

(ক) সরকার বা সরকারের পূর্বানুমোদনক্রমে তফসিলভুক্ত কোনো ব্যাংক কর্তৃক স্পন্সরকৃত কোনো ডিপোজিট পেনশন স্কিম হইতে উদ্ভূত কোনো সুদ বা মুনাফা

(খ) বোর্ড কর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, অন্য কোনোভাবে কর অব্যাহতিপ্রাপ্ত কোনো নির্দিষ্ট প্রাপক বা প্রাপক শ্রেণি।

About The Author

Leave a Reply