যেসব পণ্যে ভ্যাট কমলো

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি জারি করা ভ্যাট অধ্যাদেশের মাধ্যমে দেশের অর্থনীতি সুস্থ রাখার লক্ষ্যে বেশ কিছু পণ্য ও সেবার উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করে। যদিও এই সিদ্ধান্তের ফলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির সম্ভাবনা ছিল, তবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছিল। যারফলে সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কতিপয় সেবার ভ্যাট হার পূর্নবিবেচনা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে হোটেল, রেস্তোরাসহ বেশ কিছু সেবার ভ্যাট হার হ্রাস করা হয়েছে। এছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে প্রদত্ত সেবা ও ইন্টারনেট সেবার উপর আরোপিত সম্পূরক শুল্ক হার হ্রাস করা হয়েছে। ২২শে জানুয়ারী ২০২৫ তারিখে এস.আর.ও নং- ৩৮, ৩৯, ৪০, ৪১ এর মাধ্যমে এই নতুন নির্দেশ জারি করা হয়।

যেসব পণ্য ও সেবার ভ্যাট ও সম্পূরক শুল্ক পুর্নবিবেচনা করা হয়েছে

সেবার কোডসেবার নামবিদ্যমান সম্পূরক শুল্কের হারপরিবর্তিত সম্পূরক শুল্কের হার
S০১২.১০টেলিফোন: শুধুমাত্র মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবা২৩%২০%
S০১২.১৪ইন্টারনেট সংস্থা (আইএসপি)১০%০%
সেবার কোডসেবার নামবিদ্যমান মূসকের হারপরিবর্তিত মূসকের হার
S০০১.১০নন-এসি হোটেল১৫%১০%
S০০১.২০রেস্তোরা বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের তালিকাভুক্ত তিন তারকা বা তদুর্ধ মানের আবাসিক হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট, মদের বার সম্বলিত হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট এবং মদের বার আছে এমন রেস্টুরেন্ট ব্যতীত)১৫%৫%
S০০৩.১০মোটর গাড়ীর গ্যারেজ ও ওয়ার্কশপ১৫%১০%
S০২২.১০মিষ্টান্ন ভান্ডার১৫%১০%
S০৭৮.০০(ক) নিজস্ব ব্রান্ড সম্বলিত তৈরি পোশাক বিপণন
(খ) নিজস্ব ব্রান্ড ব্যতীত তৈরি পোশাক বিপণন
১৫%

১৫%
১০%

৭.৫%
সকল প্রকার ঔষধের ব্যবসায়ী পর্যায়ে মূসকের হার৩%২.৪%

নতুন নির্দেশের প্রভাব

এই নতুন নির্দেশের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা হলেও কমবে। বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ এবং মোবাইল ফোন ব্যবহারকারীরা সরাসরি উপকৃত হবেন। এছাড়াও ব্যবসায়ীদের জন্যও এই সিদ্ধান্ত কিছুটা স্বস্তির সংবাদ।

শেষকথা

জাতীয় রাজস্ব বোর্ডের এই নতুন নির্দেশ সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের স্বার্থকেও বিবেচনা করে নেওয়া হয়েছে। তবে দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্তের প্রভাব কী হবে তা সময়ই বলে দেবে। Service VAT Rate 2025 এর আপডেটেড তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন

About The Author

Leave a Reply