অনলাইনে আয়কর সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম

আয়কর সার্টিফিকেট বলতে বোঝায় করদাতার আয়কর রিটার্ন জমা প্রদানের পরে ‍নির্ধারিত আয়কর সার্কেল হতে উপকর কমিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। যেখানে করদাতা কর্তৃক আয়কর রিটার্ন জমা হয়েছে ঘোষণা করা হয়ে থাকে। আয়কর সার্টিফিকেট নিতে হলে নির্ধারিত সার্কেলে করদাতা বা করদাতার প্রতিনিধির মাধ্যমে দরখাস্ত করলে উপকর কমিশনার উক্ত করদাতাকে আয়কর সার্টিফিকেট বা Tax Certificate প্রদান করে থাকেন। তবে যেসকল করদাতা অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করেন তারা সঙ্গে সঙ্গে অনলাইন থেকে আয়কর প্রত্যয়নপত্র বা Tax Certificate ডাউনলোড করতে পারেন। এছাড়াও যেসকল করদাতা ম্যানুয়ালি নির্ধারিত সার্কেলে আয়কর রিটার্ন জমা দিয়ে থাকেন এবং উক্ত রিটার্ন সার্কেল কর্তৃক অনলাইনে আপডেট করা হয়ে থাকে সেসকল রিটার্নও অনলাইন থেকে আয়কর সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

যেভাবে অনলাইনে আয়কর সার্টিফিকেট ডাউনলোড করবেন

আপনার দাখিলকৃত আয়কর রিটার্নের স্বীকৃতি বা সার্টিফিকেট ডাউনলোড করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন পোর্টালে যান: আপনার ওয়েব ব্রাউজারে https://etaxnbr.gov.bd/ এই ঠিকানায় প্রবেশ করুন।

২. লগইন করুন: আপনার টিআইএন (TIN) নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন। (আপনার যদি ই-রিটার্ন পোর্টালে একাউন্ট না করা থাকে তাহলে নিচের ভিডিওটি দেখে প্রথমে ই-রিটার্ন পোর্টালে রেজিস্ট্রেশন করুন)

৩. আর্কাইভ সেকশনে যান: লগইন করার পর ড্যাশবোর্ড এর বামপাশে “Tax Record” অপশনে ক্লিক করুন। তারপরে “Express Certificate/PSR Verification Request” এ ক্লিক করলেই আপনার বর্তমান ট্যাক্স সার্টিফিকেটটি স্ক্রিনের ডানপাশে দেখাবে।

Tax Record

৪. সার্টিফিকেট দেখুন ও ডাউনলোড করুন: সার্টিফিকেট এর ডানপাশে Please choose a criteria for a custom certificate অপশন থেকে Total Income, Net Wealth, Paid Tax সিলেক্ট করুন এবং পেজের নিচে Download এ ক্লিক করে সার্টিফিকেটটি ডাউনলোড করুন।

যেভাবে পূর্ববর্তী বছরের আয়কর সার্টিফিকেট ডাউনলোড করবেন

আর আপনি যদি পূর্বের করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করে থাকেন, তাহলে অনলাইন থেকে আয়কর সার্টিফিকেট ডাউনলোড করতে নিচের ধাপসমূহ অনুসরণ করুন:

১. আর্কাইভ সেকশনে যান: ই-রিটার্ন পোর্টালে লগইন করে ড্যাশবোর্ড এর বামপাশে “Tax Record” থেকে “History” তে ক্লিক করুন। “Online Archive” এর Record Type “Tax Certificate” এবং “Assessment Year” থেকে আপনার নির্ধারিত Assessment Year সিলেক্ট করে “View” লেখায় ক্লিক করলে উক্ত Assessment Year এর সার্টিফিকেট preview হবে, তখন আপনি পেজের নিচে Download এ ক্লিক করে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারেন।

আয়কর সার্টিফিকেট ডাউনলোড করুন

শেষকথা

আশা করি এই তথ্য আপনার ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড করতে সাহায্য করবে! এছাড়াও আয়কর সম্পর্কে আরও তথ্য জানতে আমাদের ওয়েবসাইটের আয়কর বিভাগ থেকে ঘুরে আসতে পারেন। আর আয়কর সম্পর্কে কোন কিছু জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন।

About The Author

Leave a Reply