বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড (NBR) সময়ে সময়ে করদাতাদের সুবিধার্থে এবং রাজস্ব ব্যবস্থা সংস্কারে বিভিন্ন বিশেষ আদেশ বা Statutory Regulatory Order (SRO) জারি করে থাকে। মূলত আয়কর আইন ২০২৩ এর ধারা ৭৬ এর উপধারা ১ প্রদত্ত ক্ষমতাবলে এই Income Tax SRO সমূহ প্রকাশিত হয়।
এই এসআরও-গুলোর মূল লক্ষ্য হলো প্রচলিত আয়কর সংক্রান্ত নিয়ম-কানুন, প্রক্রিয়া এবং করের হারকে সমসাময়িক করা, যা করদাতাদের জন্য নতুন নির্দেশিকা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আসে। ফলে আয়কর প্রদানের পুরো প্রক্রিয়াটি সাধারণ মানুষের কাছে আরও সহজ, স্পষ্ট এবং স্বচ্ছ হয়ে ওঠে।
আইনগত জটিলতা এড়াতে এবং সঠিক নিয়মে কর ফাইল করতে এই আদেশগুলো সম্পর্কে আপ-টু-ডেট থাকা প্রতিটি সচেতন নাগরিক ও ব্যবসার জন্য অত্যন্ত জরুরি। পাঠকদের সুবিধার্থে এই ব্লগে ২০২৬ সালে প্রকাশিত সকল আয়কর এসআরও (Income Tax SRO 2026) একনজরে এবং সহজ ভাষায় সংকলন করা হয়েছে, যাতে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় পরিবর্তনগুলো জেনে নিতে পারেন।
| এসআরও নং | তারিখ | বিষয় |
|---|---|---|
| এস. আর. ও. নং-২৭৩-আইন/আয়কর-৫/২০২৬ | ০৫.০৭.২০২৬ | উৎসে কর বিধিমালা, ২০২৬ |
| এস.আর.ও. নং-২১৩-আইন/আয়কর-০৪/২০২৬ | ০৮.০৬.২০২৬ | Notification regarding the provision of income tax rebate facilities in favor of taxpayers for donations and contributions |
| এস.আর.ও. নং-২১২-আইন/আয়কর-০৩/২০২৬ | ০৮.০৬.২০২৬ | Grant of income tax exemption on the income earned by edible oil manufacturing industries that use locally produced oilseeds as raw materials |
| এস.আর.ও. নং-২১২-আইন/আয়কর-০২/২০২৬ | ০৮.০৬.২০২৬ | Providing tax exemption for electricity generated from renewable solar energy sources |
