Site icon Chartered Journal

আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ কবে?

when income tax return is submitted

আয়কর আইনের ধারা ২ এর উপধার ৮০(ক) এ রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা সর্বশেষ তারিখ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা আছে। করবর্ষ শুরুর দিন হতে উক্ত রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ পর্যন্ত সময়ের মধ্যে করদাতা রিটার্ন দাখিল করতে পারবেন। ব্যক্তিগত করদাতা, কোম্পানি বা বিদেশে অবস্থানরত প্রবাসীদের জন্য রিটার্ন দাখিলের শেষ তারিখ ভিন্ন। আজকের লেখায় রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

ব্যক্তিগত করদাতার রিটার্ন জমার শেষ তারিখ কবে?

আয়বর্ষ শেষ হওয়ার পরবর্তী ৩০শে নভেম্বর তারিখের ভিতর স্বাভাবিক ব্যক্তি করদাতার কর রিটার্ন জমা দিতে হবে। উদাহরণস্বরুপ: করবর্ষ ২০২৫-২০২৬ এর জন্য করদাতার রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ ৩০শে নভেম্বর, ২০২৫।

কোম্পানির রিটার্ন জমার শেষ তারিখ কবে?

স্বাভাবিক ব্যক্তি করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতা ব্যতিত অন্যান্য করদাতার জন্য রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ হচ্ছে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী সপ্তম মাসের ১৫ (পনেরো) তম দিন অথবা যেইক্ষেত্রে উক্ত পনেরোতম দিন সেপ্টেম্বর মাসের ১৫ (পনেরো) তম পড়ে, সেইক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী সেপ্টেম্বর মাসের পনেরোতম দিন।

নতুন করদাতার জন্য করদিবস কবে?

পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেন নাই এইরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয়বর্ষ শেষ হইবার পরবর্তী ৩০ জুন তারিখ।

বিদেশ অবস্থানরত ব্যক্তি দেশে আসলে কিভাবে আয়কর রিটার্ন জমা দিবে?

বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে, তার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হইতে ৯০ (নববই) তম দিন, যদি উক্তরুপ ব্যক্তি-

(অ) উচ্চ শিক্ষার জন্য ছুটিতে অথবা চাকরির জন্য প্রেষণে বা লিয়েনে নিযুক্ত হইয়া বাংলাদেশের বাহিরে অবস্থান করেন; বা

(আ) অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা এবং পারমিটধারী হয়ে বাংলাদেশে বাহিরে অবস্থান করেন;

রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ছুটির দিন হলে করণীয়

সাধারণ করদাতা ও কোম্পানির রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা রিটার্ন দাখিলের শেষ দিন সরকারি ছুটির দিন হয়, তাহা হইলে উক্ত দিনের অব্যবহিত পরবতী কর্মদিবস।

নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা সম্ভব না হলে করদাতার করণীয়

রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখের মধ্যে যদি কোন স্বাভাবিক ব্যক্তি করদাতা রিটার্ন দাখিল না করিতে পারেন, তাহা হইলে রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখের পূর্বে দাখিলকৃত লিখিত আবেদনের ভিত্তিতে অনিবার্য কারণ বিবেচনায় কর কমিশনার রিটার্ন দাখিলের নির্ধারিত পরবর্তী সর্বোচ্চ আরও ৯০দিন সময় বর্ধিত করিতে পারেন।

শেষকথা

আয়কর আইন ২০২৩ এর ধারা ১৭১ অনুযায়ী রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা ইহার পূর্বে রিটার্ন দাখিল করতে হবে। অন্যথায় জরিমানা ও অন্যান্য আইননানুগ জটিলতায় পড়তে হতে পারে। তাই করদাতার উচিত অবশ্যই যথাযথ সময়ে আয়কর রিটার্ন দাখিল করা। আয়কর সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের আয়কর বিভাগটি ঘুরে দেখতে পারেন।

Exit mobile version