ভ্যাট এসআরও ২০২৬ বলতে ২০২৬ সালে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারি করা সেইসব প্রজ্ঞাপনকে বোঝায়, যেগুলোতে ভ্যাট আইনের বিভিন্ন ধারায় সংশোধন, অব্যাহতি বা নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এই বছর এনবিআর তামাকজাত পণ্য, রেফ্রিজারেটর, মোটরকার, প্রযুক্তি খাত সহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করেছে।
এই লেখায় আমরা এনবিআরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা ভ্যাট এসআরও ২০২৬ এর হালনাগাদ তালিকা দিয়েছি। প্রতিটি এসআরওর নম্বর, তারিখ ও সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া আছে, সঙ্গে ডাউনলোড লিংকও।
ভ্যাট এসআরও ২০২৬ কেন জারি হচ্ছে
প্রতি অর্থবছরের বাজেট পাসের পর এবং বছরজুড়ে প্রয়োজন অনুযায়ী এনবিআর নতুন এসআরও জারি করে। ২০২৬ সালেও এর ব্যতিক্রম হয়নি। তামাকজাত পণ্যের সারচার্জ থেকে শুরু করে স্টার্টআপ প্রতিষ্ঠানের অব্যাহতি পর্যন্ত নানা বিষয়ে নতুন নির্দেশনা এসেছে।
ব্যবসায়ীদের জন্য এই পরিবর্তনগুলো জানা জরুরি, কারণ একটি এসআরও প্রকাশের সাথে সাথেই তা কার্যকর হয়ে যায়। তাই ভ্যাট এসআরও ২০২৬ নিয়মিত পর্যবেক্ষণ না করলে ভুল হিসাবের ঝুঁকি থেকে যায়।
ভ্যাট এসআরও ২০২৬ এর সম্পূর্ণ তালিকা
| এসআরও নং | তারিখ | বিষয় |
|---|---|---|
| এস.আর.ও. নং-২৬৭-আইন/২০২৬/৩৬৭-মূসক | ৩০.০৬.২০২৬ | রিফ্র্যাক্টরি ব্রিকস, ব্লক, টাইলস আমদানির ক্ষেত্রে ভ্যাট সম্পর্কিত পূর্বের একটি প্রজ্ঞাপনে নতুন ক্রমিক অন্তর্ভুক্তিকরণ |
| এস.আর.ও. নং-২৬৬-আইন/২০২৬/৩৬৬-মূসক | ৩০.০৬.২০২৬ | বিজ্ঞাপনী সংস্থা এবং অনলাইন বিজ্ঞাপন এর সংজ্ঞায়ন এবং এর আওতা সুনির্দিষ্টকরণ |
| এস.আর.ও. নং-২৬৫-আইন/২০২৬/৩৬৫-মূসক | ৩০.০৬.২০২৬ | ‘অনলাইন বিজ্ঞাপন’ সেবার (কোড ১০০৭.২০) বিপরীতে ৫% এর অতিরিক্ত মূল্য সংযোজন কর হতে অব্যাহতি প্রদান |
| এস.আর.ও. নং-২৬৪-আইন/২০২৬/৩৬৪-মূসক | ৩০.০৬.২০২৬ | তামাকজাত পণ্য আমদানি, উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৬’ প্রণয়ন |
| এস.আর.ও. নং-২৬৩-আইন/২০২৬/৩৬৩-মূসক | ৩০.০৬.২০২৬ | PPP পোর্ট প্রজেক্টের ক্ষেত্রে আমদানিকৃত সেবার ওপর সমুদয় ভ্যাট এবং মূলধনী যন্ত্রপাতির ওপর আগাম কর থেকে অব্যাহতি |
| এস.আর.ও. নং-২৬২-আইন/২০২৬/৩৬২-মূসক | ৩০.০৬.২০২৬ | বিটিআরসি (BTRC)-কে রেভিনিউ শেয়ারিং হিসেবে পরিশোধিত অর্থের ওপর উৎসে ভ্যাট কর্তন হতে অব্যাহতি প্রদান |
| এস.আর.ও. নং-২৬১-আইন/২০২৬/৩৬১-মূসক | ৩০.০৬.২০২৬ | এস.আর.ও. নং-১৭৫-আইন/২০২৫/৩০৩-মূসক এর সংশোধন |
| এস.আর.ও. নং-২৬০-আইন/২০২৬/৩৬০-মূসক | ৩০.০৬.২০২৬ | লিথিয়াম ব্যাটারি এবং গ্রাফিন ব্যাটারি উৎপাদন সংক্রান্ত পূর্বের একটি প্রজ্ঞাপন সংশোধ |
| এস.আর.ও. নং-২৫৯-আইন/২০২৬/৩৫৯-মূসক | ৩০.০৬.২০২৬ | ইলেক্ট্রিক কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, ওয়াটার পিউরিফায়ার এবং ওয়াটার হিটার ও গিজার উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভ্যাট রেয়াত |
| এস.আর.ও. নং-২৫৮-আইন/২০২৬/৩৫৮-মূসক | ৩০.০৬.২০২৬ | উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২৫ |
| এস.আর.ও. নং-২৫৭-আইন/২০২৬/৩৫৭-মূসক | ৩০.০৬.২০২৬ | বিভিন্ন ধরনের গাড়ি আমদানির ক্ষেত্রে প্রযোজ্য এইচএস কোড (HS Code) সমূহের তালিকা হালনাগাদকরণ |
| এস.আর.ও. নং-২৫৬-আইন/২০২৬/৩৫৬-মূসক | ৩০.০৬.২০২৬ | তামাকজাত পণ্যের পরিমাণ ও মূল্যের ভিত্তিতে সম্পূরক শুল্কের হার পুনর্নির্ধারণ |
| এস.আর.ও. নং-২৫৫-আইন/২০২৬/৩৫৫-মূসক | ৩০.০৬.২০২৬ | এসআরও নং-১২৭-আইন/২০২৬/৩৩২-মূসক এর সংশোধন |
| এস.আর.ও. নং-২৫৪-আইন/২০২৬/৩৫৪-মূসক | ৩০.০৬.২০২৬ | মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬’ এর সংশোধন |
| এসআরও নং-১৪৮-আইন/২০২৬/৩৫৩-মূসক | ০৭.০৬.২০২৬ | তামাকজাত পণ্য, নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর উপর স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপ সংক্রান্ত সংশোধনী |
| এসআরও নং-১৪৭-আইন/২০২৬/৩৫২-মূসক | ০৭.০৬.২০২৬ | স্টার্টআপ প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূল্য সংযোজন কর হতে অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন |
| এসআরও নং-১৪৬-আইন/২০২৬/৩৫১-মূসক | ০৭.০৬.২০২৬ | এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর, ফ্রিজার ও কম্প্রেসরের স্থানীয় উৎপাদনে মূসক অব্যাহতি |
| এসআরও নং-১৪৫-আইন/২০২৬/৩৫০-মূসক | ০৭.০৬.২০২৬ | হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য রেয়াতি সুবিধা |
| এসআরও নং-১৪৪-আইন/২০২৬/৩৪৯-মূসক | ০৭.০৬.২০২৬ | ক্যাপটিভ পাওয়ারে প্রাকৃতিক গ্যাসের বিপরীতে মূসক অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন |
| এসআরও নং-১৪৩-আইন/২০২৬/৩৪৮-মূসক | ০৭.০৬.২০২৬ | এলপি গ্যাসের আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপনের সংশোধন |
| এসআরও নং-১৪২-আইন/২০২৬/৩৪৭-মূসক | ০৭.০৬.২০২৬ | মেট্রোরেল সেবার উপর ভ্যাট অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপনের সংশোধনী |
| এসআরও নং-১৪১-আইন/২০২৬/৩৪৬-মূসক | ০৭.০৬.২০২৬ | সমুদ্রগামী জাহাজ আমদানিতে মূসক অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপনের সংশোধন |
| এসআরও নং-১৪০-আইন/২০২৬/৩৪৫-মূসক | ০৭.০৬.২০২৬ | উৎসে ভ্যাট কর্তন ও আদায় বিধিমালা ২০২৫ এর সংশোধনী প্রজ্ঞাপন |
| এসআরও নং-১৩৯-আইন/২০২৬/৩৪৪-মূসক | ০৭.০৬.২০২৬ | আগাম কর অব্যাহতি প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন |
| এসআরও নং-১৩৮-আইন/২০২৬/৩৪৩-মূসক | ০৭.০৬.২০২৬ | ফেরো-ম্যাঙ্গানিজ ও ফেরো-সিলিকন এ্যালয়ের সংশোধনী সংক্রান্ত প্রজ্ঞাপন |
| এসআরও নং-১৩৭-আইন/২০২৬/৩৪২-মূসক | ০৭.০৬.২০২৬ | মোটরকার ও মোটর ভেহিক্যালের মূসক অব্যাহতি সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন |
| এসআরও নং-১৩৬-আইন/২০২৬/৩৪১-মূসক | ০৭.০৬.২০২৬ | প্রযুক্তি খাতে স্থানীয় শিল্পের বিকাশে সংশোধনী প্রজ্ঞাপন |
| এসআরও নং-১৩৫-আইন/২০২৬/৩৪০-মূসক | ০৭.০৬.২০২৬ | হোম অ্যাপ্লায়েন্সের মূসক অব্যাহতিতে ইলেক্ট্রিক কুকার, ওয়াটার পিউরিফায়ার যোগ করে সংশোধনী |
| এসআরও নং-১৩৪-আইন/২০২৬/৩৩৯-মূসক | ০৭.০৬.২০২৬ | মোবাইল সংক্রান্ত প্রজ্ঞাপনের সংশোধনী ও মেয়াদ বৃদ্ধিকরণ |
| এসআরও নং-১৩৩-আইন/২০২৬/৩৩৮-মূসক | ০৭.০৬.২০২৬ | ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানে বিকল্প পানি সরবরাহকারীদের রেয়াতি সুবিধা |
| এসআরও নং-১৩২-আইন/২০২৬/৩৩৭-মূসক | ০৭.০৬.২০২৬ | সেবার ব্যাখ্যা সংক্রান্ত প্রজ্ঞাপনের সংশোধন |
| এসআরও নং-১৩১-আইন/২০২৬/৩৩৬-মূসক | ০৭.০৬.২০২৬ | বিড়ির সর্বোচ্চ খুচরা মূল্য ও সম্পূরক শুল্কের হার নিশ্চিতকরণে সংশোধনী |
| এসআরও নং-১৩০-আইন/২০২৬/৩৩৫-মূসক | ০৭.০৬.২০২৬ | বিড়ির কর আদায় ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা ২০১৯ এর সংশোধনী |
| এসআরও নং-১২৯-আইন/২০২৬/৩৩৪-মূসক | ০৭.০৬.২০২৬ | তামাকজাত পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য ও সম্পূরক শুল্কের হার সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন |
| এসআরও নং-১২৮-আইন/২০২৬/৩৩৩-মূসক | ০৭.০৬.২০২৬ | ব্যান্ডরোল ব্যবহার পদ্ধতি বিধিমালা ২০১৯ এর সংশোধনী প্রজ্ঞাপন |
| এসআরও নং-১২৭-আইন/২০২৬/৩৩২-মূসক | ০৭.০৬.২০২৬ | বিভিন্ন পর্যায়ে মূসক অব্যাহতি প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন |
| এসআরও নং-১২৬-আইন/২০২৬/৩৩১-মূসক | ০৭.০৬.২০২৬ | ব্যাংক স্থিতির উপর আবগারি শুল্ক অব্যাহতি প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন |
| এসআরও নং-১২৫-আইন/২০২৬/৩৩০-মূসক | ০৭.০৬.২০২৬ | মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬ এর সংশোধন |
| এস. আর. ও নং ৮১-আইন/২০২৬/৩২৯-মূসক | ২৩.০৪.২০২৬ | মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬ এর সংশোধন |
| এস.আর.ও.নং-৫২-আইন/২০২৬/মূসক | ১৬.০২.২০২৬ | মূসক সংক্রান্ত সংশোধনী প্রজ্ঞাপন |
| এস.আর.ও.নং-৫১-আইন/২০২৬/মূসক | ১৬.০২.২০২৬ | ১৬০/আইন/২০২৫/২৮৮/মূসক এসআরওর অধিকতর সংশোধন |

