প্রত্যেক ব্যক্তিগত মোটরযানের মালিকের উক্ত মোটরযান রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় আয় রহিয়াছে মর্মে গণ্য হবে এবং তিনি নির্ধারিত হারে ও পদ্ধতিতে অগ্রিম আয়কর পরিশোধ করিবেন।
মোটরযান নিবন্ধন বা ফিটনেস নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়ন করিবেন না, যদি না নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে পরিশোধিত অগ্রিম করের চালান মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের আবেদনের সহিত দাখিল করা হয়।
মোটর যান বলতে কি বোঝায়?
আয়কর আইনে ধারা ১৫৩ (৮) এ মোটর যান বলতে কি ধরনের যানবাহনকে বোঝায় তা বলা হয়েছে। এখানে “মোটরযান” অর্থে জিপ ও মাইক্রোবাস অন্তর্ভুক্ত হবে। তবে বাণিজ্যিক ভাবে পরিচালিত মোটরযান অর্থ্যাৎ বাস, মিনিকোস্টার, পিকআপ ভ্যান, প্রাইম মুভার, ট্রাক, ট্যাক্সিক্যাব; ইহার অন্তর্ভুক্ত হবে না।
মোটর গাড়ির অগ্রিম কর হার ২০২৫-২০২৬। Car Tax in Bangladesh
| ক্রমিক নং | গাড়ির ধরণ ও ইঞ্জিন ক্ষমতা | অগ্রিম করের পরিমাণ (টাকায়) |
|---|---|---|
| ১ | ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের উর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য | ২৫ (পঁচিশ) হাজার |
| ২ | ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের উর্ধ্বে, তবে ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের উর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য | ৫০ (পঞ্চাশ) হাজার |
| ৩ | ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের উর্ধ্বে, তবে ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের উর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য | ৭৫ (পঁচাত্তর) হাজার |
| ৪ | ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের উর্ধ্বে , তবে ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের উর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য | ১ (এক) লক্ষ ২৫ (পঁচিশ) হাজার |
| ৫ | ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের উর্ধ্বে , তবে ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের উর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য | ১ (এক) লক্ষ ৫০ (পঞ্চাশ) হাজার |
| ৬ | ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের উর্ধ্বে প্রতিটি মোটরযানের জন্য | ২ (দুই) লক্ষ |
| ৭ | মাইক্রোবাস | ৩০ (ত্রিশ) হাজার |
একাধিক মোটরযান থাকলে অগ্রিম কর কত হবে?
কোনো ব্যক্তি নিজ নামে বা অন্য কোনো ব্যক্তির সহিত যৌথভাবে একাধিক মোটরযানের মালিক হইলে, এক এর অধিক প্রতিটি মোটরযানের জন্য ৫০% (পঞ্চাশ শতাংশ) অধিক হারে কর পরিশোধ করতে হবে।
একাধিক বৎসরের মোটরযানের নিবন্ধন করতে হলে কত বৎসরের অগ্রিম কর দিতে হবে?
যেইক্ষেত্রে একাধিক বৎসরের জন্য নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়ন করা হয় সেইক্ষেত্রে মোটরযানের অগ্রিম কর হারে উল্লেখিত অগ্রিম করহারের পরিমাণ অনুযায়ী পরিশোধিতব্য কর নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়নের বৎসরের পরবর্তী বৎসর বা কোনো বৎসরের ৩০ জুন তারিখ বা তৎপূর্বে সংগ্রহ করতে হবে।
যাদের মোটর যানের অগ্রিম কর দিতে হবে না
যদি মোটরযানটি নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়, তাহলে সেসকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মোটর যানের অগ্রিম কর প্রদান করতে হবে:
ক) সরকার ৰা স্থানীয় কর্তৃপক্ষ
খ) সরকার বা স্থানীয় সরকারের অধীন কোনো প্রকল্প, কর্মসূচি বা কার্যক্রম
গ) কোনো বৈদেশিক কূটনীতিক, বাংলাদেশস্থ কোনো কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইহার অঙ্গ সংগঠনের দপ্তরসমূহ
ঘ) বাংলাদেশের কোনো বিদেশি উন্নয়ন অংশীদার এবং ইহার সংযুক্ত দপ্তর বা দপ্তরসমূহ
ঙ) ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুসারে রিটার্ন দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত করদাতাগণ
চ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা
ছ) অগ্রিম কর পরিশোধ করিতে হইবে না মর্মে বোর্ড হইতে সার্টিফিকেট গ্রহণকারী কোনো প্রতিষ্ঠান
মোটর যানের জন্য পরিশোধকৃত অগ্রিম কর হতে নিয়মিত উৎস আয়ের করদায় কম হলে কি অতিরিক্ত অগ্রিম কর ফেরত পাওয়া যাবে?
যেইক্ষেত্রে কোনো ব্যক্তি মোটর যানের জন্য নির্ধারিত হারে অগ্রিম কর পরিশোধ করেন, এবং উক্ত ব্যক্তির নিয়মিত উৎসের আয়ের উপর প্রযোজ্য করদায় উক্ত অগ্রিম কর অপেক্ষা কম হয়, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তির উক্ত আয়বর্ষে এইরুপ ধারণাগত আয় ছিল মর্মে গণ্য হবে যাহার উপর গণনাকৃত করদায় মোটর যানের জন্য অগ্রিম কর এর অধীন সংগৃহীত।
মোটর যানের জন্য পরিশোধকৃত অগ্রিম কর অপেক্ষা নিয়মতি উৎস করদায় কম হলে মোটর যানের জন্য পরিশোধকৃত অগ্রিম কর ফেরতযোগ্য হবে না।

