Site icon Chartered Journal

জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬

Land registration cost bangladesh 2026

জমি কেনা-বেচা, দান, বন্ধক, বা দলিল হস্তান্তরের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো নিবন্ধন (Registration)। ২০২৫ অর্থবছরে সরকার নতুন ফি, স্ট্যাম্প শুল্ক ও উৎসে কর (TDS) নির্ধারণ করেছে। যারফলে জমি রেজিস্ট্রেশন খরচ ২০২৬ এ বিভিন্ন দলিলের ক্ষেত্রে স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য করের হারে বড় পরিবর্তন এসেছে। এই হারগুলো জানা না থাকলে অনেকেই অতিরিক্ত খরচ করে ফেলেন বা ভুল হিসাবের কারণে রেজিস্ট্রেশন প্রক্রিয়া জটিল হয়ে পড়ে।

আপনি কি সম্পত্তি ক্রয় বা হস্তান্তরের পরিকল্পনা করছেন? আপনার সাফ কবলা (সাফকবলা), দানপত্র বা বণ্টননামা দলিলের জন্য ঠিক কত টাকা খরচ হবে, তা জানতে চান? এই নিবন্ধটি আপনার জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। এই লেখায় জমির দলিল রেজিস্ট্রেশন নতুন ফি ও করের হার একদম সহজভাবে তুলে ধরব, যাতে আপনার বিনিয়োগ কার্যক্রম সহজ হয়।

জমি রেজিস্ট্রেশনের খরচসমূহ
সাফ কবলা দলিল রেজিস্ট্রেশন খরচ
হেবা বা দানের ঘোষণা দলিল রেজিস্ট্রেশন খরচ
এওয়াজ দলিল রেজিস্ট্রেশন খরচ
বন্টননামা দলিল রেজিস্ট্রেশন খরচ
বন্ধকী দলিল রেজিস্ট্রেশন খরচ
পাওয়ার অব অ্যাটর্নি রেজিস্ট্রেশন খরচ

জমি রেজিস্ট্রেশনের খরচসমূহ

জমি বা অন্য কোনো জিনিস (যেমন: বাড়ি, ফ্ল্যাট) যখন রেজিস্ট্রি করা হয়, তখন স্ট্যাম্প কিনতে এবং রেজিস্ট্রেশন ফি দিতে হয়। এই খরচ কত হবে, তা নির্ভর করে আপনি কী ধরনের দলিল (কাগজপত্র) তৈরি করছেন তার উপর। খরচ একেক দলিলের জন্য আলাদা আলাদা হয়।

আর, বিশেষ করে সাফ কাবলা (বিক্রির) জমির দলিল রেজিস্ট্রেশনের সময় স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন ফি-এর পাশাপাশি আরও কিছু টাকা দিতে হয়। এই টাকাগুলো হলো: স্থানীয় সরকার কর, উৎস কর, উৎস আয়কর, ভ্যাট এবং অন্যান্য ছোটখাটো ফি। এই সব খরচ জমির দামের উপর ভিত্তি করে ঠিক করা হয়।

জমি রেজিস্ট্রেশন খরচ ২০২৬

জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দলিলের ধরণ অনুযায়ী রেজিস্ট্রেশন খরচ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই লেখায় সাফ কবলা দলিল, হেবা দলিল, এওয়াজ, বন্টননামা দলিল, বায়নাপত্র, বন্ধকী দলিল, পাওয়ার অব অ্যাটর্নি এর রেজিস্ট্রেশন খরচসমূহ উল্লেখ করা হলো:

সাফ কবলা দলিল রেজিস্ট্রেশন খরচ

সাফ কবলা দলিলে যদি জমি রেজিস্ট্রেশন করেন তাহলে একধরনের খরচ আবার ডেভেলপার কর্তৃক ভবন বা অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশনে একধরনের খরচ হয়ে থাকে। আমি এই লেখাতে ২ ধরনের খরচই পাশাপাশি উল্লেখ করছি।

খরচের ধরণসাফ কবলা (জমি বা অ্যাপার্টমেন্ট)সাফ কবলা (ডেভেলপার)
স্ট্যাম্প শুল্ক১.৫% (সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত)১.৫% (সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত)
হলফনামা৩০০ টাকা৩০০ টাকা
রেজিস্ট্রেশন ফিসএ ফি: ১% (সর্বনিম্ন ১০০ টাকা);
এন ফি: ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ২৪ টাকা;
ই ফি: ১০০ টাকা
এ ফি: ১% (সর্বনিম্ন ১০০ টাকা);
এন ফি: প্রতি পৃষ্ঠা ২৪ টাকা;
ই ফি: ১০০ টাকা
স্থানীয় সরকার করইউনিয়ন/উপজেলা/জেলা বোর্ড ক্যান্টনমেন্ট বোর্ড: ৩%
সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ড (উপজেলাধীন নয়): ২%
ইউনিয়ন/উপজেলা/জেলা বোর্ড ক্যান্টনমেন্ট বোর্ড: ৩%
সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ড (উপজেলাধীন নয়): ২%
উৎসে করসংযুক্তি সারণি-১, সারণি-২ ও সারণি-৩ এ বর্ণিত হারে প্রযোজ্যসংযুক্তি সারণি-৪ ও সারণি-৫ এ বর্ণিত হারে প্রযোজ্য
মূল্য সংযোজন কর (VAT)প্রযোজ্য নয়ক) প্লট এর ক্ষেত্রে দলিলের মূল্যের – ২%
খ) স্থাপনা/ফ্ল্যাট বিক্রির এর ক্ষেত্রে: i) ১-১৬০০ বর্গফুট – ২%
ii) ১৬০০ বর্গফুটের উর্দ্ধে – ৪.০%
iii) যেকোন সাইজের পুনঃ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে
বিবিধ ফিসi) এনএন ফি – ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্টা ৩৬ টাকা
iii) কোর্ট ফি – ১০ টাকা
i) এনএন ফি – ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্টা ৩৬ টাকা
iii) কোর্ট ফি – ১০ টাকা

উদাহরণ

ঢাকার বনানীর আবাসিক এলাকায় শতকপ্রতি ১ কোটি মূলে ১০ শতক জমি ক্রয় করলে, জমির রেজিস্ট্রি খরচ কত হবে?

স্ট্যাম্প খরচ = ১৫,০০,০০০/- [১.৫% (সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত)]

হলফনামা = ৩০০/-

রেজিস্ট্রেশন ফিস = ১০,০০,০০০/-

স্থানীয় সরকার কর = ৩০,০০,০০০/-

উৎসে কর = ৫০,০০,০০০/-

এন ফি = ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ২৪ টাকা

এনএন ফি = ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ৩৬ টাকা

ই ফি = ১০০ টাকা

কোর্ট ফি = ১০ টাকা

এছাড়াও ডকুমেন্টেশন ফি অর্থ্যাৎ দলিল, তালিকা ও অন্যান্য নথিপত্র প্রস্তুতের খরচ, জমি রেজিস্ট্রেশনের আইনি দিক নিশ্চিত করতে আইনজীবীর নিয়োগে আইনজীবীর ফি, সরকারি বিজ্ঞপ্তি বা সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের খরচও হতে পারে।

হেবা বা দানের ঘোষণা দলিল রেজিস্ট্রেশন খরচ

হেবা বা দানের ঘোষণা দলিল রেজিস্ট্রি করতে শুধুমাত্র স্ট্যাম্প খরচ ও রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এই দলিল রেজিস্ট্রেশনে স্থানীয় সরকার কর, উৎসে কর প্রযোজ্য হবে না। হেবা বা দানের ঘোষণা দলিল রেজিস্ট্রেশন খরচসমূহ নিম্নরুপ:

স্ট্যাম্প শুল্ক: ১,০০০/- টাকা

হলফনামা: ৩০০/- টাকা

এ ফি: ১০০/- টাকা

এন ফি: ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ২৪ টাকা

ই ফি: ১০০ টাকা

এনএন ফি: ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ৩৬ টাকা

কোর্ট ফি: ১০ টাকা

এওয়াজ দলিল রেজিস্ট্রেশন খরচ

এওয়াজ দলিল রেজিস্ট্রেশনে স্ট্যাম্প খরচ, রেজিস্ট্রেশন খরচ ও স্থানীয় সরকার কর প্রযোজ্য। এই দলিল রেজিস্ট্রেশনে উৎসে কর ও মূল্য সংযোজন কর প্রযোজ্য হয় না। এওয়াজ দলিল রেজিস্ট্রেশন খরচসমূহ নিম্নরুপ:

স্ট্যাম্প শুল্ক: ১% তবে সর্বোচ্চ ১ কোটি টাকা

হলফনামা: ৩০০/- টাকা

এ ফি: ১%, তবে সর্বনিম্ন ১০০/- টাকা

এন ফি: ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ২৪ টাকা

ই ফি: ১০০ টাকা

স্থানীয় সরকার কর: ইউনিয়ন/উপজেলা/জেলা বোর্ড ক্যান্টনমেন্ট বোর্ড: ৩%; সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ড (উপজেলাধীন নয়): ২%

এনএন ফি: ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ৩৬ টাকা

কোর্ট ফি: ১০ টাকা

বন্টননামা দলিল রেজিস্ট্রেশন খরচ

বন্টননামা দলিল রেজিস্ট্রেশনে শুধুমাত্র স্ট্যাম্প শুল্ক ও রেজিস্ট্রেশন ফিস প্রযোজ্য। স্থানীয় সরকার কর ও উৎসে কর প্রদানের প্রয়োজন হয় না। বন্টননামা দলিল রেজিস্ট্রেশন খরচসমূহ নিম্নরুপ:

স্ট্যাম্প শুল্ক: ১,০০০/- টাকা

হলফনামা: ৩০০/- টাকা

এ ফিস: ক) ৩ লক্ষ টাকা পর্যন্ত ৫০০/- টাকা
খ) ১০ লক্ষ টাকা পর্যন্ত ৭০০/- টাকা
গ) ৩০ লক্ষ টাকা পর্যন্ত ১২০০/- টাকা
ঘ) ৫০ লক্ষ টাকা পর্যন্ত ১৮০০/- টাকা
ঙ) ৫০ লক্ষের উর্দ্ধে ২০০০/- টাকা

এন ফি: ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ২৪ টাকা

ই ফি: ১০০ টাকা

এনএন ফি: ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ৩৬ টাকা

কোর্ট ফি: ১০ টাকা

বন্ধকী দলিল রেজিস্ট্রেশন খরচ

বন্ধকী দলিল (ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুকুলে) রেজিস্ট্রশন খরচ এর মধ্যে শুধুমাত্র স্ট্যাম্প ফি, রেজিস্ট্রেশন ফি অর্ন্তভুক্ত। এই দলিল নিবন্ধনে কোন প্রকার স্থানীয় সরকার কর, উৎসে কর বা ভ্যাট দিতে হয় না। বন্ধকী দলিল (ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুকুলে) রেজিস্ট্রশন খরচসমূহ নিম্নরুপ:

স্ট্যাম্প শুল্ক: ক) ০-৫০লক্ষ পর্যন্ত – ২,০০০/- টাকা
খ) ৫০ লক্ষ – ১ কোটি পর্যন্ত – ৫,০০০/- টাকা
গ) ১ কোটির উর্দ্ধে – ১ম এক কোটির জন্য ৫,০০০ টাকা এবং অবশিষ্ট টাকার জন্য ০.১০% হারে তবে ৫ কোটির বেশি নয়।
হলফনামা: ৩০০/- টাকা

এ ফিস: ক) অনুর্ধ্ব ৫ লক্ষ টাকা পর্যন্ত – ১%, কিন্তু ২০০ টাকার কম নয় এবং ৫০০ টাকার অধিক নয়।
খ) ৫-২০ লক্ষ টাকা পর্যন্ত ০.২৫%, কিন্তু ১,৫০০ টাকার কম নয় এবং ২,০০০ টাকার অধিক নয়।
গ) ২০ লক্ষ টাকার উর্দ্ধে ০.১০%, কিন্তু ৩,৫০০ টাকার কম নয় এবং ৫,০০০ টাকার অধিক নয়।

এন ফি: ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ২৪ টাকা

ই ফি: ১০০ টাকা

এনএন ফি: ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ৩৬ টাকা

কোর্ট ফি: ১০ টাকা

পাওয়ার অব অ্যাটর্নি রেজিস্ট্রেশন খরচ

পাওয়ার অব অ্যাটর্নি কয়েক ধরনের হয়ে থাকে এবং এই পাওয়ার অব অ্যাটর্নির ধরনভেদে রেজিস্ট্রেশন খরচে কিছুটা তারতম্য হয়ে থাকে। পাওয়ার অব অ্যাটর্নির মূলত স্ট্যাম্প খরচ ভিন্ন হয়ে থাকে। আর রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য খরচ একই। পাওয়ার অব অ্যাটর্নি স্ট্যাম্প ফি নিম্নরুপ:

পাওয়ার অব অ্যাটর্নিস্ট্যাম্প শুল্কহলফনামা
বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি৮০০/- টাকা৩০০/- টাকা
সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি১,৫০০/- টাকা৩০০/- টাকা
পাওয়ার অব অ্যাটর্নি (ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান)২,০০০/- টাকা৩০০/- টাকা
অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (পণমূল্য ব্যতীত)১,৫০০/- টাকা৩০০/- টাকা
অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (পণমূল্য সহ)১.৫%, তবে ১০,০০০/- টাকার কম নয় এবং ১ লক্ষ টাকার বেশি নয়৩০০/- টাকা

এছাড়াও পাওয়ার অব অ্যাটর্নির এল ফিস বা এন ফিস ১০০/- টাকা, তবে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (পণমূল্য সহ) এর এ ফিস ২%, তবে সর্বনিম্ন ১০০/- টাকা এবং অনধিক ৪০,০০০ টাকা। আর প্রতিটি পাওয়ার অব অ্যাটর্নির এন ফি, এনএন ফি, ই ফি এবং কোর্ট ফি নিম্নরুপ:

এন ফি: ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ২৪ টাকা

ই ফি: ১০০ টাকা

এনএন ফি: ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ৩৬ টাকা

কোর্ট ফি: ১০ টাকা

শেষকথা

উপরে উল্লেখিত দলিল ছাড়াও আরও অনেক ধরনের দলিল রয়েছে। যেগুলোর দলিল ভেদে রেজিস্ট্রি খরচ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সবগুলো দলিল এই লেখায় উল্লেখ করা সম্ভব নয়। আবার প্রতিটি দলিলের বিস্তারিত খরচের বিবরণও কষ্টসাধ্য। তাই আপনাদের সুবিধার্থে আমি এখানে সরকার কর্তৃক প্রকাশিত সকল দলিল রেজিস্ট্রশন খরচের হার উল্লেখপূর্বক পিডিএফ এই লেখায় সংযুক্ত করলাম। আপনারা এই লিংকে ক্লিক করে কোন দলিলের রেজিস্ট্রেশন কত দেখে নিতে পারেন।

Exit mobile version