২০২৫ সালের অর্থ অধ্যাদেশ (অধ্যাদেশ নং ২৮, ২০২৫) হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ আইন। প্রতি বছর নতুন অর্থ বছরের শুরুর পূর্বে অর্থ আইন জাতীয় সংসদে পাশ করা হতো কিন্তু জাতীয় সংসদ ভেঙে যাওয়া অবস্থায় থাকায় এবং আশু ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশটি প্রণয়ন ও জারি করেছেন।
এই অধ্যাদেশটি ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয়কর, মূসক (ভ্যাট) এবং শুল্ক সংক্রান্ত যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো কার্যকর করার জন্য জারি করা হয়েছে।
সরকারের আর্থিক প্রস্তাবনাগুলো কার্যকর করা এবং এ সংক্রান্ত উদ্দেশ্যগুলো পূরণের জন্য কিছু আইন সংশোধন করা হয়েছে।
অর্থ অধ্যাদেশ ২০২৫ (Finance Ordinance 2025) টি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
তবে অর্থ অধ্যাদেশ ২০২৫ সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকারকরণ এবং অর্থ সংক্রান্ত কতিপয় আইন সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয় হওয়ায় অধ্যাদেশ নং ৩৩, ২০২৫ এর অর্থ সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রকাশ করা হয়। এই সংশোধিত অর্থ অধ্যাদেশটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।

