ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে হলে সরকারের ডিজিটাল ল্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম বা dlrms.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা নির্বাচন করে খতিয়ান নম্বর দিয়ে খুঁজতে হয়।
আগে জমির খতিয়ান বের করতে ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। এখন ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে কয়েক মিনিটে এই কাজ সম্পন্ন করা যায়। এইখানে দেখানো হবে কিভাবে সঠিক নিয়মে খতিয়ান খুঁজে বের করে ডাউনলোড করবেন।
ই পর্চা খতিয়ান অনুসন্ধান কী এবং কেন প্রয়োজন
ই পর্চা খতিয়ান অনুসন্ধান মানে হলো অনলাইনে সরকারি ডাটাবেজ থেকে জমির মালিকানা, দাগ নম্বর ও পরিমাণ সংক্রান্ত তথ্য খুঁজে বের করা। এই সেবা জমি সংক্রান্ত জালিয়াতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জমি কেনার আগে, নামজারি করার সময় বা মামলা মোকদ্দমার প্রয়োজনে খতিয়ান তথ্য অত্যন্ত জরুরি। সঠিক তথ্য না জেনে জমি সংক্রান্ত সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে।
ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার নিয়ম
বর্তমানে খতিয়ান অনুসন্ধানের সরকারি প্ল্যাটফর্মটি হলো dlrms.land.gov.bd। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই ই পর্চা খতিয়ান অনুসন্ধান সম্পন্ন করা যায়।
১. প্রথমে https://dlrms.land.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করুন
২. সেখান থেকে সার্ভে খতিয়ান অপশন বেছে নিন
৩. আপনার বিভাগ নির্বাচন করুন, যেমন ঢাকা
৪. এরপর জেলা নির্বাচন করুন, যেমন গাজীপুর
৫. তারপর উপজেলা নির্বাচন করুন, যেমন কালীগঞ্জ
৬. খতিয়ানের ধরন বাছাই করুন, যেমন আর এস খতিয়ান
৭. মৌজা নির্বাচন করে খতিয়ান নম্বর লিখুন এবং ডান পাশে “খুজুন” লেখাতে ক্লিক করুন
৮. খুঁজুন বাটনে ক্লিক করলে ফলাফল প্রদর্শিত হবে। এখন আরও বিস্তারিত যেমন মালিকের নাম, দাগ নম্বর দেখতে উক্ত খতিয়ানের উপর ডাবল ক্লিক করুন।
খতিয়ান নম্বর জানা না থাকলে মালিকের নাম বা দাগ নম্বর দিয়েও অধিকতর অনুসন্ধান করা সম্ভব।
অনলাইনে খতিয়ান ডাউনলোড করার ধাপসমূহ
আপনি যদি চান, অনলাইন থেকে এই খতিয়ানটি কিউআর কোডসহ ডাউনলোড করবেন তাহলে মাত্র ১২০ টাকা খরচ করেই অনলাইন থেকেই এই ই-পর্চা বা খতিয়ানটি ডাউনলোড করতে পারবেন। তারজন্য আপনার land.gov.bd ওয়েবসাইটে একটি একাউন্ট থাকা লাগবে। একাউন্ট করা খুবই সহজ। শুধুমাত্র মোবাইল নম্বর দিয়েই একাউন্ট করে ফেলতে পারবেন। পুরো প্রক্রিয়াটি পর্যায়ক্রমে আলোচনা করছি।
১. আপনার কাঙ্খিত খতিয়ানটি খুঁজে পাওয়ার পরে, উক্ত খতিয়ানের একদম নিচের বাম পাশে সবুজ কালিতে লেখা “ঝুড়িতে রাখুন” লেখায় ক্লিক করুন।
২. ক্লিক করার সাথে সাথেই এই খতিয়ানটি পেমেন্ট কার্টে যোগ হয়ে যাবে। এখন পেজের উপরে ডানপাশে ”শপিং” আয়কন দেখতে পাবেন, উক্ত আইকনে ক্লিক করুন।
৩. ক্লিক করার সাথে সাথেই ডানপাশে একটি পপ আসবে যেখানে আপনার নিকট জানতে চা যে, আপনি কী ডাউনলোড করতে চাচ্ছেন?
৪. যদি আপনি খতিয়ানের অনলাইন কপি ডাউনলোড করতে চান তাহলে খতিয়ান সিলেক্ট করুন, আবেদনের ধরনে “অনলাইন কপি” সিলেক্ট করুন এবং তার নিচে আপনার সিলেক্টকৃত খতিয়ানের তালিকা থাকবে, এই তালিকা থেকে আপনি খতিয়ানটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই খতিয়ানটি সিলেক্ট করুন।
৫. এরপর পেজের একদম নিচে “চেকআউট করুন” লেখাটি দেখতে পাবেন। এই লেখাটিতে ক্লিক করুন।
৬. পরের ধাপে আপনাকে land.gov.bd এর লগইন পেজে নিয়ে আসবে। যেখানে আপনি আপনার মোবাইল নম্বর, পাসওয়ার্ড ও কোড দিয়ে লগইন করতে পারবেন। কিন্তু যদি আপনার পূর্বে এই সাইটে একাউন্ট না করা থাকে তাহলে একাউন্ট করে নিতে হবে। তারজন্য লগইন ড্যাশবোর্ডের নিচে “রেজিস্ট্রেশন করুন” লেখাতে ক্লিক করুন।
৭. এরপর আপনার নাম, মোবাইল নম্বর ও কোড দিয়ে সাবমিট করুন। আপনার মোবাইলে একটি OTP আসবে। OTP দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্টটি তৈরি করে নিন।
৮. এখন একাউন্টিতে লগইন করার পরে সর্বমোট টাকার পরিমাণ দেখাতে পাবেন এবং একটি সহজ অংক আসবে। অংকের ফলাফলটি লিখে “ফি পরিশোধ করুন” লেখাতে ক্লিক করুন।
৯. এরপরে আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এখানে যেকোন মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, নগদ, রকেট বা যেকোন কার্ড ব্যবহারে পেমেন্টে সম্পন্ন করলেই আপনি খতিয়ানে অনলাইন কপিটি পেয়ে যাবেন।
ই পর্চা খতিয়ান ডাউনলোডের ফি কত
অনেকেই জানতে চান ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে কোনো খরচ লাগে কিনা। শুধু অনুসন্ধান করে তথ্য দেখতে কোনো ফি লাগে না। তবে খতিয়ানের কপি ডাউনলোড করতে চাইলে নির্ধারিত ফি প্রদান করতে হয়।
- অনলাইন কপি ডাউনলোড ফি ১২০ টাকা
- সার্টিফাইড কপি ফি ১৬০ টাকা, ডাকযোগে পৌঁছানো সহ
অনলাইন কপি সাথে সাথেই ডাউনলোড করা যায়, কিন্তু সার্টিফাইড কপি ঠিকানায় পৌঁছাতে সাত দিনের মতো সময় লাগতে পারে।
সার্টিফাইড কপি সংগ্রহ করার নিয়ম
আইনগত কাজে বা দলিল সম্পাদনের সময় অনেক ক্ষেত্রে সার্টিফাইড কপি প্রয়োজন হয়। এই কপি সরকারি সিলমোহর সহ প্রদান করা হয়, তাই এটি আদালত বা রেজিস্ট্রি অফিসে গ্রহণযোগ্য। আবেদন ফরম পূরণ করার সময় সার্টিফাইড কপি অপশন নির্বাচন করলেই এই সুবিধা পাওয়া যায়। কপিটি চাইলে অফিস থেকে সংগ্রহ করা যায়, অথবা ডাকযোগে বাসায় পাঠানো হয়।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে কোন ওয়েবসাইট ব্যবহার করব?
বর্তমানে খতিয়ান অনুসন্ধানের জন্য সরকারি ওয়েবসাইট হলো dlrms.land.gov.bd।
ই পর্চা খতিয়ান অনলাইন কপি ডাউনলোড করতে কত টাকা লাগে?
অনলাইন কপি ডাউনলোড করতে ১২০ টাকা ফি প্রদান করতে হয়। পেমেন্ট সম্পন্ন হলে সাথে সাথেই কপি ডাউনলোড করা যায়।
ই পর্চা খতিয়ান সার্টিফাইড কপি পেতে কত দিন সময় লাগে?
সার্টিফাইড কপি ডাকযোগে ঠিকানায় পৌঁছাতে সাধারণত সাত দিন সময় লাগে। এই কপির ফি ১৪০ টাকা, ডাকযোগ খরচ সহ।
মোবাইল দিয়ে কি খতিয়ান অনুসন্ধান করা যায়
হ্যাঁ, স্মার্টফোনের ব্রাউজার দিয়ে dlrms.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে সহজেই খতিয়ান অনুসন্ধান ও ডাউনলোড করা যায়। এর জন্য আলাদা কোনো অ্যাপের প্রয়োজন নেই।
উপসংহার
ই পর্চা খতিয়ান অনুসন্ধান এখন আর কঠিন কোনো কাজ নয়। সঠিক ওয়েবসাইট এবং সঠিক তথ্য দিয়ে যে কেউ কয়েক মিনিটেই নিজের জমির খতিয়ান খুঁজে বের করতে পারেন। খতিয়ান অনলাইনে না পেলে স্থানীয় ভূমি অফিসের সহায়তা নেওয়াই উত্তম। জমি সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তের আগে খতিয়ান যাচাই করে নেওয়া সবচেয়ে নিরাপদ পন্থা।

