Site icon Chartered Journal

ভ্যাট মুক্ত পণ্যের তালিকা ২০২৫

VAT exempted products

ভ্যাট মুক্ত পণ্য বলতে এমন সকল পণ্যকে বোঝায় যাদের উপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রযোজ্য হয় না। সরকার বিভিন্ন কারণে কিছু পণ্যকে ভ্যাট মুক্ত করে থাকে। যেমন, অত্যাবশ্যকীয় পণ্যের দাম কম রাখতে, কোনো নির্দিষ্ট শিল্পকে উৎসাহিত করতে, বা আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ করতে।

কেন কিছু পণ্য ভ্যাট মুক্ত?

সরকার বিভিন্ন কারণে কিছু পণ্যকে ভ্যাট মুক্ত করে থাকে। আসুন জেনে নিই কেন কিছু পণ্য ভ্যাট মুক্ত:

সামাজিক কল্যাণ: কিছু সামাজিক কল্যাণমূলক সেবা, যেমন স্বাস্থ্য সেবা, শিক্ষা ইত্যাদি, ভ্যাট মুক্ত রাখা হয়।

অত্যাবশ্যকীয় পণ্য: খাদ্য, ওষুধ, শিক্ষা সামগ্রী ইত্যাদি অত্যাবশ্যকীয় পণ্যের উপর সাধারণত ভ্যাট আরোপ করা হয় না। কারণ এগুলো জনসাধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

কৃষি পণ্য: অনেক দেশে কৃষি পণ্যকে ভ্যাট মুক্ত রাখা হয় কৃষকদের উৎসাহিত করার জন্য।

রপ্তানি পণ্য: রপ্তানি পণ্যের উপর ভ্যাট মুক্ত রাখার ফলে দেশের পণ্য বিদেশে প্রতিযোগিতামূলক দামে বিক্রি করা যায়।

ভ্যাট মুক্ত পণ্যের সুবিধা

গ্রাহক, উৎপাদক এবং সমগ্র অর্থনীতিই ভ্যাটমুক্ত পণ্যের সুবিধা ভোগ করে। ভ্যাটমুক্ত পন্য হলে কী কী সুবিধা পাওয়া যায়, তার বর্ণনা এখানে দেওয়া হলো

গ্রাহকদের জন্য সুবিধা:

ভ্যাটমুক্ত পণ্য গ্রাহকদের জন্য কম দামে পণ্য সরবরাহের নিশ্চয়তা দেয়। ভ্যাট না থাকার কারণে গ্রাহকদের কম দামে পণ্য কিনতে হয়। এছাড়া, অত্যাবশ্যকীয় পণ্য যেমন খাদ্য, শিক্ষা ইত্যাদি ভ্যাটমুক্ত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কমে। ফলে, গ্রাহকরা তাদের আয়ের একটি বড় অংশ অন্য জরুরি কাজে ব্যবহার করতে পারেন।

উৎপাদকদের জন্য সুবিধা:

ভ্যাটমুক্ত পণ্যের দাম কম থাকায় গ্রাহকরা এগুলো বেশি কিনতে চান। ফলে উৎপাদকদের বিক্রয় বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে ভ্যাটমুক্ত পণ্যগুলি প্রতিযোগিতামূলক দামে বিক্রি করা যায়। এছাড়া, নির্দিষ্ট শিল্পকে উৎসাহিত করার জন্য সেই শিল্পের সাথে সম্পর্কিত পণ্যগুলিকে ভ্যাটমুক্ত রাখলে সেই শিল্পের উন্নতি হয়।

অর্থনীতির জন্য সুবিধা:

ভ্যাটমুক্ত পণ্য বিভিন্ন খাতে উৎসাহ দেওয়ার মাধ্যমে অর্থনীতির সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখে। দ্বিতীয়ত, ভ্যাটমুক্ত পণ্যের বিক্রয় বৃদ্ধির ফলে অন্যান্য পণ্যের উপর ভ্যাট আদায় বেড়ে যায়, ফলে রাজস্ব বৃদ্ধি পায়। তৃতীয়ত, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি সেবা ভ্যাটমুক্ত থাকলে সামাজিক কল্যাণ বৃদ্ধি পায়।

ভ্যাট মুক্ত পণ্যের তালিকা ২০২৫

ভ্যাট আইনে কোন পণ্যে ও সেবাসমূহ ভ্যাট মুক্ত থাকবে জানতে হলে আমাদের ভ্যাট আইনের প্রথম তফসিল দেখতে হবে। ভ্যাট আইনের প্রথম তফসিল ভ্যাটমুক্ত পণ্য ও সেবার তালিকা। তফসিলের প্রথম খন্ড পণ্যের তালিকা, দ্বিতীয় খন্ড সেবার তালিকা। এই পণ্য ও সেবাগুলোর ওপর কোনো স্তরে ভ্যাট প্রযোজ্য নেই। এছাড়াও বিভিন্ন সময়ে জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন পণ্য ও সেবার ভ্যাট অব্যাহতি দিয়ে এসআরও জারি করে। এই ভ্যাট অব্যাহতি আমদানী, উৎপাদন ও ব্যবসায় পর্যায়ের যেকোন পর্যায় অথবা সকল পর্যায়ের জন্য প্রযোজ্য হতে পারে। তাই নিয়মিতই এই ভ্যাট এসআরও সম্পর্কে আপডেট থাকতে হবে।

এস.আর.ও নং-১৩৭-আইন/২০২৪/২৪৩-মূসক সর্বশেষ এসআরও যেখানে আমদানি, উৎপাদন ও সেবা পর্যায়ে ভ্যাট মুক্ত পণ্য ও সেবার তালিকা প্রকাশ করা হয়।

এস.আর.ও. নং-৪১৬-আইন/২০২৪/২৬৬-মূসক এ সয়াবিল তেল আমদানি, উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়।

বিশেষ আদেশ নং ০৩/মূসক/২০২৫ এর মাধ্যমে ই-বুক এর স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে মূসক অব্যাহতি প্রদান করা হয়।

এছাড়া বিশেষ কিছু বিশেষ আদেশের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সহায়তাকারী প্রতিষ্ঠানের বিভিন্ন পন্য ও সেবার ভ্যাট নির্দিষ্ট সময়ের জন্য অব্যাহতি প্রদান করা হয় যা জানতে হলে আপনি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত বিশেষ আদেশ তালিকাটা দেখুন।

ভ্যাট অব্যাহতি প্রাপ্তির শর্ত

ভ্যাট অব্যাহতির সুবিধা পেতে হলে ব্যবসায় প্রতিষ্ঠানকে ভ্যাট আইনের কিছু শর্ত মেনে চলতে হবে। শর্তসমূহ হলো:

ব্যবসায়ীকে তার ব্যবসার সব হিসাব ঠিকভাবে রাখতে হবে। এই হিসাবগুলোতে দেখানো হবে যে সে ভ্যাটমুক্ত পণ্য বিক্রি করেছে। প্রতিটি বিক্রয়ের জন্য চালান দিতে হবে। এই চালানে দেখানো হবে যে কোন পণ্য বিক্রি হয়েছে এবং সেটি ভ্যাটমুক্ত। ভ্যাট আইনের ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪ ও ১০৭ এ উল্লিখিত মূল্য সংযোজন কর সংক্রান্ত হিসাবরক্ষণ করতে হবে এবং দাখিলপত্রের যাবতীয় আনুষ্ঠানিকতা পালন করতে হবে।

শেষকথা

ভ্যাট আইন সময়ের পরিপ্রেক্ষিতে সংশোধন ও সংযোজন করা হয়ে থাকে। তাই সর্বদা এই বিষয়ে আপডেট থাকতে হবে। আপনি আমাদের ভ্যাট সেকশনটি ঘুরে দেখতে পারেন, সেখানে ভ্যাট সম্পর্কিত সকল তথ্য সংকলন করা হয়েছে। এছাড়াও এই বিষয়ে আরও কোন তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

Exit mobile version