আয়কর আইন একটি বিশাল এবং জটিল বিষয়। এর অসংখ্য ধারা-উপধারা একজন সাধারণ মানুষের জন্য সহজে আয়ত্ত করা কঠিন। তবে, কিছু নির্দিষ্ট ধারা রয়েছে যা নিয়মিত ব্যবহৃত হয় এবং এই ধারাগুলো ভালোভাবে বুঝতে পারলে আয়কর বিষয়ে একটি ভালো ধারণা লাভ করা সম্ভব। যারা আয়কর নিয়ে কাজ করতে চান বা নিজের কর সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে বুঝতে চান, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ধারাগুলোর তালিকা অত্যন্ত সহায়ক হতে পারে।
আমি এখানে আয়কর আইনের সেই গুরুত্বপূর্ণ ধারাগুলোর একটি তালিকা তৈরি করেছি, যা আয়ত্ত করে আপনি সহজেই আয়কর বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন:
✪ ধারা ২ (সংজ্ঞা):
২(৪): অনিবাসী
২(১৩): আয়
২(১৫): আয়বর্ষ
২(২২): করদাতা
২(২৩): করদিবস
২(২৪): করবর্ষ
২(২৫): কর্মচারী
২(২৬): কর অব্যাহতি
২(৪৩): দাতব্য উদ্দেশ্য
২(৪৫): নিবাসী
২(৫৫): পারকুইজিট
২(৬০): বাজারমূল্য
২(৬২): বার্ষিক মূল্য
২(৬৩): বিক্রয়লব্ধ অর্থ
২(৭৯): রয়্যালটি
২(৮১): লভ্যাংশ
২(৮৮): সুদ
২(৯২): স্থায়ী স্থাপনা (permanent establishment)
২(৯৩): হস্তান্তর
✪ অংশ ২: কর প্রশাসন (ধারা ৪)
৪। আয়কর কর্তৃপক্ষ
✪ অংশ ৩: কর আপিল ট্রাইব্যুনাল (ধারা ১৩)
১৩। কর আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা
✪ অংশ ৫: আয় পরিগণনা – প্রথম অধ্যায়: মোট আয় (ধারা ২৯-৩১)
২৯। মোট আয় পরিগণনা
৩০। আয়ের খাতসমূহ
৩১। আয় একীভূতকরণ
✪ অংশ ৫: আয় পরিগণনা – দ্বিতীয় অধ্যায়: চাকরি হইতে আয় (ধারা ৩২-৩৪)
৩২। চাকরি হইতে আয়
৩৩। পারকুইজিট, ভাতা ও সুবিধাদির আর্থিক মূল্য নির্ধারণ
৩৪। কর্মচারী শেয়ার স্কিম হইতে অর্জিত আয় নির্ধারণ
✪ অংশ ৫: আয় পরিগণনা – তৃতীয় অধ্যায়: ভাড়া হইতে আয় (ধারা ৩৫-৩৯)
৩৫। সংজ্ঞা
৩৬। ভাড়া হইতে আয়
৩৭। মোট ভাড়ামূল্য পরিগণনা
৩৮। ভাড়া হইতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজনসমূহ
৩৯। বিশেষ ভাড়া হইতে আয় পরিগণনা
✪ অংশ ৫: আয় পরিগণনা – চতুর্থ অধ্যায়: কৃষি হইতে আয় (ধারা ৪০-৪৪)
৪০। কৃষি হইতে আয়
৪১। বিশেষ কৃষি আয়
৪২। কৃষি হইতে আয় খাতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজনসমূহ
৪৩। হিসাববহি রক্ষণাবক্ষেণ না করিবার ক্ষেত্রে বিশেষ বিয়োজন পরিগণনা
৪৪। কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদিত হইবে না
✪ অংশ ৫: আয় পরিগণনা – পঞ্চম অধ্যায়: ব্যবসা হইতে আয় (ধারা ৪৫-৫৬)
৪৫। ব্যবসা হইতে আয়
৪৬। ব্যবসা হইতে আয়ের বিশেষ ক্ষেত্রসমূহ
৪৭। কতিপয় ব্যবসায়ের মুনাফা পরিগণনা
৪৮। ফটকা ব্যবসাকে পৃথকভাবে বিবেচনা
৪৯। ব্যবসা হইতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজনসমূহ
৫০। ব্যবসা হইতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিশেষ বিয়োজনসমূহ
৫১। কুঋণ ব্যয় অনুমোদন
৫২। সুদ বা মুনাফার বিশেষ বিয়োজন পরিগণনা
৫৩। সুদ অনুমোদনের ক্ষেত্রে বিশেষ সীমা
৫৪। বিয়োজন অনুমোদনের সাধারণ শর্তাবলি
৫৫। কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া
৫৬। বিশেষ ব্যবসা আয় পরিগণনা
✪ অংশ ৫: আয় পরিগণনা – ষষ্ঠ অধ্যায়: মূলধনি আয় (ধারা ৫৭-৬১)
৫৭। মূলধনি আয়
৫৮। মূলধনি আয় পরিগণনা
৫৯। পরিগণনার সময়
৬০। বিয়োজন অনুমোদনের সীমাবদ্ধতা
৬১। মূলধনি আয় নির্ধারণে অন্যান্য বিষয়াবলি
✪ অংশ ৫: আয় পরিগণনা – সপ্তম অধ্যায়: আর্থিক পরিসম্পদ হইতে আয় (ধারা ৬২-৬৫)
৬২। আর্থিক পরিসম্পদ হইতে আয়
৬৩। আয় পরিগণনার সময়
৬৪। আর্থিক পরিসম্পদ হইতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচ
৬৫। কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া
✪ অংশ ৫: আয় পরিগণনা – অষ্টম অধ্যায়: অন্যান্য উৎস হইতে আয় (ধারা ৬৬-৬৯)
৬৬। অন্যান্য উৎস হইতে আয়
৬৭। অন্যান্য উৎস হইতে আয়ের বিশেষ ক্ষেত্র
৬৮। অন্যান্য উৎস হইতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন
৬৯। কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদিত না হওয়া
✪ অংশ ৫: আয় পরিগণনা – নবম অধ্যায়: ক্ষতির সমন্বয় এবং জের টানা (ধারা ৭০-৭১)
৭০। ক্ষতির সমন্বয় এবং জের টানা
৭১। অবচয় ভাতার জের টানা
✪ অংশ ৫: আয় পরিগণনা – দশম অধ্যায়: হিসাবরক্ষণ পদ্ধতি (ধারা ৭২-৭৫)
৭২। হিসাবরক্ষণ পদ্ধতি
৭৩। কোম্পানি, ইত্যাদি কর্তৃক নিরীক্ষাকৃত আর্থিক প্রতিবেদন দাখিল
৭৪। দীর্ঘমেয়াদি চুক্তির ক্ষেত্রে হিসাবরক্ষণ পদ্ধতি
৭৫। অসম্পূর্ণ বা ভুল হিসাব, ইত্যাদি
✪ অংশ ৬: অব্যাহতি, বাদ ও কর অবকাশ – প্রথম অধ্যায়: অব্যাহতি, হ্রাস ও বাদ (ধারা ৭৬-৭৯)
৭৬। কর অব্যাহতি
৭৭। মোট আয় হইতে বাদ
৭৮। কতিপয় বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রেয়াত
৭৯। সমবায় সমিতির কতিপয় আয়ের অব্যাহতি
✪ অংশ ৬: অব্যাহতি, বাদ ও কর অবকাশ – তৃতীয় অধ্যায়: কর অবকাশ (ধারা ৮১)
৮১। অনুমোদিত কর অবকাশপ্রাপ্ত সত্তার আয়
✪ অংশ ৭: কর পরিশোধ – প্রথম অধ্যায়: নিবাসী হইতে কর কর্তন (ধারা ৮৬-১৩৯)
৮৬-১৩৯ ধারাসমূহ নিবাসী হইতে উৎসে কর কর্তন সম্পর্কিত বিভিন্ন বিধানাবলী আলোচনা করে।
✪ অংশ ৯: রিটার্ন, বিবরণী এবং দলিলাদি – দ্বিতীয় অধ্যায়: কর নির্ধারণের জন্য তথ্য উপস্থাপন (ধারা ১৪২, ১৪৬, ১৪৫)
১৪২। কর নির্ধারণের জন্য তথ্য উপস্থাপন
১৪৫। প্রকৃত কর্তন, সংগ্রহ বা পরিশোধ ব্যতীত কর কর্তন, সংগ্রহ বা পরিশোধের সার্টিফিকেট প্রদানের ফলাফল
১৪৬। কর্তিত কর সরকারের অনুকূলে জমা প্রদান
✪ অংশ ৭: কর পরিশোধ – পঞ্চম অধ্যায়: অগ্রিম কর পরিশোধ (ধারা ১৫৪-১৬১)
১৫৪। অগ্রিম কর পরিশোধ
১৫৫। অগ্রিম করের পরিমাণ এবং তাহা পরিশোধের সময়
১৫৬। নূতন করদাতা কর্তৃক অগ্রিম কর পরিশোধ
১৫৭। অগ্রিম করের কিস্তি প্রদানে ব্যর্থতা
১৫৮। অগ্রিম করের ক্রেডিট প্রদান
১৫৯। ব্যাখ্যা
✪ অংশ ৯: রিটার্ন, বিবরণী এবং দলিলাদি – প্রথম অধ্যায়: রিটার্ন এবং বিবরণী (ধারা ১৬৫-১৬৯)
১৬৫। রিটার্ন
১৬৬। রিটার্ন দাখিল
১৬৭। পরিসম্পদ ও দায়ের বিবরণী দাখিল
১৬৮। জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিল
১৬৯। রিটার্ন দাখিলের সাধারণ নিয়মাবলি
✪ অংশ ৯: রিটার্ন, বিবরণী এবং দলিলাদি – প্রথম অধ্যায়: রিটার্ন এবং বিবরণী (ধারা ১৭৪, ১৭৫, ১৭৬, ১৭৭)
১৭৪। করদিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর পরিগণনা
১৭৫। সাধারণ রিটার্ন ও সংশোধিত রিটার্ন সংক্রান্ত বিশেষ বিধানাবলি
১৭৬। অসম্পূর্ণ রিটার্ন দাখিলের ফলাফল
১৭৭। উৎসে করের রিটার্ন
✪ অংশ ১০: কর নির্ধারণ ও অডিট (ধারা ১৮০, ১৮২, ১৮৩-১৮৬)
১৮০। স্বনির্ধারণী
১৮২। অডিট
১৮৩। [উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ]
১৮৪। সর্বোত্তম বিচারভিত্তিক কর নির্ধারণ
১৮৫। সাময়িক কর নির্ধারণ
১৮৬। উৎস করের রিটার্ন অডিট
✪ অংশ ১৮: করদাতা নিবন্ধন (ধারা ২৬২-২৬৫)
২৬২। করদাতার নিবন্ধন বাতিল
২৬৩। উইথহোল্ডার শনাক্তকরণ নম্বর (ডব্লিউআইএন)
২৬৪। রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা
২৬৫। রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শন
✪ অংশ ১৯: জরিমানা (ধারা ২৬৬-২৬৯)
২৬৬। রিটার্ন, ইত্যাদি দাখিলে ব্যর্থতার জন্য জরিমানা
২৬৭। বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে হিসাব রক্ষণাবেক্ষণ না করিবার জরিমানা
২৬৮। জাল করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) ব্যবহারের জন্য জরিমানা
২৬৯। অগ্রিম কর, ইত্যাদি পরিশোধে ব্যর্থতার জন্য জরিমানা
✪ অংশ ২০: রিভিশন, আপিল ও রেফারেন্স (ধারা ২৮৫, ২৮৬-২৮৯, ২৯১-২৯৫)
২৮৫। কমিশনারের রিভিশনের ক্ষমতা
২৮৬। আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল
২৮৭। আপিল দায়েরের ফরম, পদ্ধতি এবং সময়সীমা
২৮৮। আপিল নিষ্পত্তির ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি
২৮৯। আপিলের সিদ্ধান্ত
২৯১। আপিল ট্রাইব্যুনালে আপিল
২৯২। আপিল ট্রাইব্যুনাল কর্তৃক আপিল নিষ্পত্তি
২৯৩। হাইকোর্ট বিভাগে রেফারেন্স
২৯৪। হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত
২৯৫। আপিল বিভাগে আপিল
✪ অংশ ২০: রিভিশন, আপিল ও রেফারেন্স – তৃতীয় অধ্যায়: বিকল্প বিরোধ নিষ্পত্তি (ধারা ২৯৬-৩০৫)
২৯৬। সংজ্ঞা
২৯৭। বিকল্প বিরোধ নিষ্পত্তি
২৯৮। বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রয়োগ
২৯৯। কমিশনারের প্রতিনিধি
৩০০। বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায় সহায়তাকারী
৩০১। বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য করদাতার অধিকার ও কর্তব্যসমূহ
৩০২। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে কর বিরোধ নিষ্পত্তির পদ্ধতি
৩০৩। আপিল ট্রাইব্যুনাল বা হাইকোর্ট বিভাগে নিষ্পন্নাধীন আপিল বা রেফারেন্স সম্পর্কিত কার্যক্রম সাময়িক স্থগিতকরণ
৩০৪। বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার সিদ্ধান্ত
৩০৫। মতৈক্যের ফলাফল

